চিকেন ফ্রিকাসে উইথ মাশরুম (ভিডিওসহ)

লাইফস্টাইল ডেস্ক
১৫ মার্চ ২০১৬, ১৮:৫০আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৮:৫৪

চিকেন ফ্রিকাসে

দেশি খাবার অনেক হলো এবার একটু বিদেশি খাবার। মুরগির নানা পদ আমরা খেয়েছি। আজকে হবে ফ্রিকাসে। ফ্রিকাসে কে বাংলায় বললে বলা যায় ভেজে, ঝোল করে রান্না করা খাবার, অনেকে আবার বলেন ফ্রিকাসে অর্থ টুকরো খাবার। তবে যাই হোক না কেন এটি রান্না করা খুব সহজ। প্রথমেই জেনে নেই উপকরণগুলো।  

মুরগী –ছয় টুকরো

ময়দা – আধ কাপ

লবণ – পরিমাণ মতো

গোল মরিচ- সামান্য

বাটার- সামান্য

পেঁয়াজ কুচি- আধ- কাপ

রসুন কুচি – ৪ কোয়া

লেবু- ১টা

অনিয়ন মাশরুম- আস্ত ৮/১০টা  

সীমের বিচি- হাফ কাপ

পুদিনা পাতা কুচি -১ টেবল চামচ

লেবুর খোসা কুচি- ১ চা চামচ

ক্রিম -২ টেবল চামচ

সেভেন আপ- ১ কাপ

চিকেন স্টক- ১ কাপ

প্রণালী: প্রথমেই মুরগির টুকরো লবণ, গোল মরিচ এবং ময়দায় মাখিয়ে হালকা করে বাটারে ভাজতে হবে। মুরগি ভাজা তেলে পেঁয়াজ ও মাশরুম ভাজা ভাজা করে নিতে হবে। এরমধ্যে মুরগী ছেড়ে দিয়ে একে একে সেভেনাপ, চিকেন স্টক দিয়ে ৩০ মিনিট কড়া আঁচে রান্না করতে হবে। এর পর সিমের বিচি দিতে হবে। নামানোর আগে ক্রিম, লেবুর খোসা কুচি ও পুদিনা কুচি দিয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। বিস্তারিত ভিডিওতে দেখে নিন।

এই ভিডিওতে সেভেনআপের পরিবর্তে ওয়াইন, সীমের বিচির পরিবর্তে ব্রড বিন ও পুদিনার বদলে টাটকা থাইম ব্যবহার করা হয়েছে।

  /এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম