রুটি নরম হবে এই ৬ টিপস মানলে

জীবনযাপন ডেস্ক
০৭ নভেম্বর ২০২৪, ২০:৪৩আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ২০:৪৩

নরম তুলতুলে রুটি বানাতে গিয়ে নানা বিড়ম্বনা পোহাতে হয় অনেককেই। হয় রুটি ঠিক মতো ফুলে উঠে না, আবার নরম হলেও কিছুক্ষণ পরেই হয়ে যায় শক্ত। কিছু কৌশল মেনে বানালে যেমন নরম হবে রুটি, তেমনি ফুলবেও ঠিকঠাক। 

  1. আটা ব ময়দা খুব ভালো করে ময়ান করে নিন। এটি নরম রুটি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নরম এবং মসৃণ না হওয়া পর্যন্ত কমপক্ষে ৮ থেকে ১০ মিনিটের জন্য আটা মাখুন। যদি আটা রুক্ষ বা শুকনো মনে হয় তবে সামান্য পানি দিন। আটা সামান্য আঠালো হতে হবে কিন্তু খুব ভেজা হবে না। মাখার পরে ডো কমপক্ষে  ১৫-২০ মিনিটের জন্য রেস্টে রাখুন। এই প্রক্রিয়া গ্লুটেনকে শিথিল করে যা রুটি নরম করতে সহায়তা করে। ডোতে সামান্য তেল মাখিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন যাতে শুকিয়ে না যায়।
  2. আটা মাখার জন্য ঠান্ডা পানির পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করুন। 
  3. আটা মাখার সময় এক চিমটি লবণ ও সামান্য রান্নার তেল দিন। 
  4. রুটি বেলার সময় বেশি আটা ব্যবহার করবেন না। খুব বেশি মোটা করেও বেলবেন না রুটি। অল্প অল্প লেচি নিয়ে রুটি বানান। এতে রুটি পাতলা ও নরম হবে।
  5. রুটি সেঁকে নেওয়ার তাওয়া আগে থেকেই গরম করে রাখবেন। এতে রুটি ফুলবে ভালো।
  6. রুটি নামানোর সময় অল্প মাখন বুলিয়ে নিতে পারেন। অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম