পা ঘামছে?

লাইফস্টাইল ডেস্ক
১৬ মার্চ ২০১৬, ১১:৫০আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১১:৫৩
image

পা অতিরিক্ত ঘামলে যা করবেন...

গরমে দিনভর জুতা পরে থাকার কারণে পা ঘেমে যায়। আঙুলের ফাঁকে ফাঁকে ঘাম জমে বিব্রতকর দুর্গন্ধের পাশাপাশি হতে পারে নানা ধরনের চর্মরোগও। বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সাহায্যে দূর করতে পারেন এই অতিরিক্ত ঘাম ও দুর্গন্ধ। জেনে নিন কীভাবে-   

লেবুর রস
একটি পাত্রে ৩টি লেবু চিপে নিন। লেবুর রসের সঙ্গে হালকা গরম পানি মেশান। পরিষ্কার পানি দিয়ে পা ধুয়ে লেবু-পানিতে পা ডুবিয়ে রাখুন। ১৫ মিনিট পর নরম তোয়ালে দিয়ে মুছে নিন পা। পা ঘেমে দুর্গন্ধ হলে দূর হবে সেটি।

ভিনেগার
একটু পাত্রে ৫০০ মিলি গরম পানি ও ৩ কাপ ভিনেগার মেশান। দ্রবণে পা ডুবিয়ে রাখুন। ১৫ মিনিট পর পা শুকনা তোয়ালে দিয়ে মুছে নিন।

বেকিং সোডা
৩০০ মিলি পানিতে ৩ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। পায়ের পাতায় ম্যাসাজ করুন পেস্টটি। আধা ঘণ্টা পর মাইল্ড সাবান ও ঠাণ্ডা পানি দিয়ে পা ধুয়ে ফেলুন।

তেঁতুলের রস
পাকা তেঁতুল সামান্য গরম পানিতে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ১০০ মিলি পানি মিশিয়ে মিশ্রণটি দিয়ে পা পরিষ্কার করুন। দূর হবে ঘামের দুর্গন্ধ। 

লবণ-পানি
হালকা গরম পানিতে লবণ মিশিয়ে পা ডুবিয়ে রাখুন ১৫ মিনিট। পা কম ঘামবে।

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি