হালকা শীতল বাতাস আর হালকা উষ্ণ অনুভূতি দিয়ে এখন চলছে হেমন্ত ঋতু। সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এ সময়ে বাঙালি মেতে ওঠে নবান্ন উৎসবে। হেমন্ত আসলেই পাকা ধানের সোনালি আলোয় উদ্ভাসিত হয় মাঠ প্রান্তর। খুশির আলো বইতে থাকে কৃষকের ঘরে ঘরে, চারিদিক হয় উৎসবমুখর।
আবহাওয়ার এই তারতম্যের কারণে হেমন্তের পোশাক ও সাজসজ্জাতে আসে পরিবর্তন। গরম ও শীতের এই মিশ্র অনুভূতির কথা মাথায় রেখে ফ্যাশন হাউস কে ক্র্যাফট করেছে হেমন্ত আয়োজন।
ভিন্নধর্মী সব স্বস্তিদায়ক পোশাকের মধ্যে রয়েছে সালোয়ার-কামিজ, শাড়ি, কুর্তি, টিউনিক, কাফতান, পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফুল স্লিভের শার্ট পাওয়া যাবে হেমন্তের আয়োজনে। এছাড়াও ছেলে এবং মেয়ে শিশুদের জন্যও থাকবে নানা আয়োজনের পোশাক।









