সুন্দর ঝকঝকে টাইলস লাগিয়েছিলেন বাথরুমে। কিন্তু বছর গড়াতে না গড়াতেই ম্লান হয়ে গেছে সেই সৌন্দর্য। কল থেকে পানি চুইয়ে পড়তে পড়তে হলদে দাগ পড়ে গেছে কলের আশেপাশে। পানিতে আয়রন বা খনিজের পরিমাণ বেশি থাকলে এই সমস্যা হয় আরও বেশি। এই দাগ তুলতে কী করবেন জেনে নিন।
- সাদা ভিনেগারের সাথে ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। মিশ্রণটি দেয়াল বা মেঝের দাগের উপর দিয়ে মিনিট পনেরো রাখুন। এরপর ব্রাশের সাহায্যে ঘষে নিন। অনেক সময় কলের গায়েও দাগ হয়ে যায়। দাঁত ব্রাশের সাহায্যে একই উপকরণ ব্যবহার করে দাগ তুলতে পারেন।
- সমপরিমাণ পানি এবং সাদা ভিনেগার একটি স্প্রে বোতলে ভরে তা দাগের উপরে স্প্রে করে মিনিট ১৫ রেখে দিন। ভিনেগারের অ্যাসিড জাতীয় উপাদান দাগ তুলতে সাহায্য করবে।
- গরম পানিতে ব্লিচিং পাউডার মিশিয়ে সেই মিশ্রণ দিয়েও বাথরুমের টাইলস পরিষ্কার করতে পারেন। বেকিং সোডা ভালো করে টাইলসে মাখিয়ে রাখুন। ব্লিচিং পাউডারের মিশ্রণ স্প্রে করে ঘষে নিন।









