হালকা রঙের পোশাক থেকে ঘামের দাগ তুলবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৪, ১৪:০০ আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৪:০০

পোশাক ভালো করে ধোয়ার পর ময়লা পরিষ্কার হয়ে গেলেও ঘামের হলদেটে দাগ যেন যেতেই চাইছে না। বিশেষ করে বাহুমূলের অংশটি বেশ দৃষ্টিকটু লাগছে। এই দাগের জন্য কি তবে পোশাকটিই বাতিল করতে হবে? মোটেই নয়। কয়েকটি সহজ টিপস মেনে হালকা রঙের পোশাক থেকে ঘামের দাগ দূর করতে পারেন।

  • সমপরিমাণ লেবুর রস ও পানি এক সঙ্গে মিশিয়ে দাগের উপর লাগান। কিছুক্ষণ রেখে একটু ঘষে ধুয়ে ফেলুন।
  • ঘামের দাগ দূর করার জন্য ভিনেগারের ব্যবহার করুন। সাদা ভিনেগার এবং কুসুম গরম পানি ১:২ অনুপাতে মিশিয়ে দাগের উপর স্প্রে করুন এবং ৩০ মিনিটের জন্য রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি এটি কাজ না করে তবে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করুন। 
  • লবণের সাহায্যেও দূর করতে পারেন পোশাকে লাগা ঘামের দাগ। গরম পানিতে কিছুটা লবণ মিশিয়ে নিয়ে সেই পানি দাগের উপর লাগিয়ে দিন। মিনিট পাঁচেক রেখে তার পরে ধুয়ে ফেলুন।
  • ঘামের দাগ বোঝার সঙ্গে সঙ্গে লেবু ঘষে নিন দাগের উপর। ১০ মিনিট রেখে কুসুম গরম পানিতে হ্যান্ডওয়াশ মিশিয়ে ধুয়ে ফেলুন।  
  • সমপরিমাণ হাইড্রোজেন পারক্সাইড ও পানি একসঙ্গে মিশিয়ে দাগ লাগা অংশটি আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। কড়া এবং পুরনো দাগ হলে আধা ঘণ্টার মধ্যেই কাজ হবে। এরপরে লবণ-পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে রঙিন পোশাকে হাইড্রোজেন পারক্সাইড দেবেন না। এতে রঙ নষ্ট হয়ে যাবে। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম