বড়দিনে তারকা হোটেলের যত আয়োজন

জীবনযাপন ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫

আর একদিন পরেই বড়দিন। এ উপলক্ষে রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলো সেজেছে উৎসবের সাজে। ঝলমলে ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছে কোণে কোণে। সান্তা ক্লজ, উপহার, শিশুদের জন্য নানা আয়োজনের ব্যবস্থা করেছে হোটেলগুলো। দিনটি উদযাপন করতে ঘুরে আসতে পারেন পছন্দের তারকা হোটেল থেকে।  

ঢাকা রিজেন্সি হোটেল 
বড়দিন উদযাপনের নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট।। দিনটিকে সামনে রেখে থাকছে খাবারের নানা আয়োজন। ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে চলবে মজাদার খাবারের আয়োজন। ক্রিসমাস ইভ ও বড়দিনে (২৪ ও ২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থাকছে রাতের বুফে খাবারের আয়োজন। সাথে ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার, ঢাকা রিজেন্সি ফ্যান গ্রুপ মেম্বার এবং সিলেক্টেড কার্ডে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার থাকছে।

বুফে মেন্যুতে থাকছে বিভিন্ন দেশের বড়দিনের খাবার। এছাড়াও ক্রিসমাস ইভ-এ থাকছে রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে বারবিকিউ ডিনারের সাথে লাইভ মিউজিকের জমজমাট আয়োজন। ছোটদের জন্য থাকছে বড়দিনের এক্সক্লুসিভ কিডস পার্টি। সাজানো কিডস কর্নার, সান্তা
ক্লজের উপস্থিতি, টয় ট্রেন, বাউন্সি হাউস, বল হাউসসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা থাকবে।

লা মেরিডিয়ান ঢাকা
বড়দিন উপলক্ষে ২৫ তারিখ দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে কিডস কার্নিভ্যাল। সান্তা ক্লজের দেওয়া উপহারের পাশাপাশি কার্নিভ্যালের আকর্ষণ হিসেবে থাকছে ট্রেন রাইড, মজার সব প্রতিযোগিতা ও গল্প বলার আয়োজন। বুফে খাবারে বিভিন্ন ধরনের অফারও থাকছে বড়দিন উপলক্ষে।

র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন
২৫ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিশুদের জন্য বিশেষ আয়োজন থাকছে। এছাড়া বিশেষ ছাড়ে রুমও পাওয়া যাবে বড়দিন ও নতুন বছরের অফারে। ক্রিসমাস ডে লাঞ্চ ও ডিনার বুফেও উপভোগ করতে পারবেন। 

দ্য ওয়েস্টিন ঢাকা
মজার সব ইনডোর গেম, লাইভ শো, সান্তা ক্লজের সারপ্রাইজ উপহারের আয়োজন থাকছে দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে। শিশুদের জন্য বিশেষ আয়োজন থাকছে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত। এতে থাকবে ম্যাজিক শো, পাপেট শো, ট্রেন রাইডসহ আরও অনেক কিছু। বুফে ডিনার ও লাঞ্চে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার থাকছে নির্বাচিত কার্ড হোল্ডারদের জন্য। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম