মাঝারি মাত্রার শরীরচর্চাতেই মিলবে দীর্ঘায়ু: চীনা গবেষণা

জীবনযাপন ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫, ১০:৩৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৩৫

মাঝারি মাত্রার শারীরিক কার্যকলাপেই আয়ু বাড়বে- এ ধারণার স্বপক্ষে নতুন করে জোরালো প্রমাণ পেয়েছেন চীনা গবেষকরা। এ গবেষণার বিস্তারিত প্রকাশ হয়েছে শরীরচর্চা সম্পর্কিত আন্তর্জাতিক জার্নাল জেরোসায়েন্সে।

দীর্ঘায়ু ও বয়স বৃদ্ধির নিয়ে সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পঞ্চাশোর্ধ ২০ হাজার ৯২৪ জন চীনা অংশগ্রহণকারীর তথ্য সংগ্রহ করেন। তাদের শারীরিক কার্যকলাপ এবং বসে থাকার প্রবণতার তথ্য নিয়ে গবেষণায় দেখা গেছে, একেবারে শুয়ে-বসে থাকার চেয়ে মাঝারি মাত্রার শরীরচর্চায় দীর্ঘায়ুর সম্ভাবনা ৫৬ শতাংশ বাড়ে। আবার তীব্র শরীরচর্চায় বাড়তি উপকার তো মিলবেই না, বরং কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও জানালেন চীনা বিজ্ঞানীরা।

বয়স বৃদ্ধির গতির সঙ্গে শারীরিক কার্যকলাপের সম্পর্ক পরীক্ষা করে গবেষকরা দেখেছেন, মাঝারি শরীরচর্চা বয়স বৃদ্ধির গতি কমানোর ঝুঁকি হ্রাস করে পাঁচ বছরেরও বেশি সময় ধরে। বিপরীতে, তীব্র শরীরচর্চার দীর্ঘ সময়কাল বয়স বৃদ্ধির গতি বাড়িয়ে তোলে।

সূত্র: সিএমজি 
/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম