শুরু হচ্ছে আর্কা ফ্যাশন উইকের তৃতীয় আসর

জীবনযাপন ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৫, ১৭:০০আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:০০

আর্কা ফ্যাশন উইকের তৃতীয় আসর বসছে রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে। আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চার দিনের এই আয়োজন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আয়োজনটির বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার; মডেল, কোরিওগ্রাফার ও আয়োজক কমিটির সদস্য আজরা মাহমুদ এবং আয়োজক কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক শেখ সাইফুর রহমান।

আয়োজকরা জানান, চার দিনের আয়োজন সাজানো হয়েছে চারটি ভিন্ন ভিন্ন থিমে।

আর্কা ফ্যাশন উইকের গত বছরের আয়োজন

মডেল নির্বাচন নিয়ে আজরা মাহমুদ বলেন, প্রতিবারের মতো এবারও নতুন মডেলরা প্রাধান্য পাচ্ছেন আর্কা ফ্যাশন উইকে। ছয় শতাধিক আবেদন থেকে ১০০ জনকে অডিশনে ডাকা হয়। সেখান থেকে ২৫ জনকে বাছাই করা হয়েছে। এছাড়া গত বছরের নির্বাচিত মডেলদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় মডেলরাও উপস্থিত থাকবেন এবারের আসরে।

আর্কা ফ্যাশন উইকের গত বছরের আয়োজন

আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার জানান, এবারের আয়োজনের নতুন বিষয় হলো ‘মাস্টারক্লাস।’ ফ্যাশন বিষয়ক এই ওয়ার্কশপে প্রতিটি সেশনে থাকবেন একজন বিশেষজ্ঞ ও একজন তরুণ ডিজাইনার। মাস্টারক্লাসে যোগ দিতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে এবং নির্দিষ্ট ফি দিয়ে অংশ নিতে হবে।

আয়োজনের মধ্যে আরও থাকছে- ডিজাইন ল্যাব, ফ্ল্যাশ রানওয়ে, আয়োজনের দ্বিতীয় দিন থেকে শেষ দিন পর্যন্ত কনসার্ট, ফুডজোন ইত্যাদি। এছাড়া লাইফস্টাইল ও ফ্যাশনের সব ধরনের অনুষঙ্গ তো মিলবেই।

উল্লেখ্য, দেশের ফ্যাশন শিল্পের বিস্তৃতি আর নতুন প্রজন্মের চিন্তাধারার বিন্যাসের লক্ষ্য নিয়ে আর্কা ফ্যাশন উইক প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী