কাঠবাদামের খোসা কাজে লাগাতে পারেন এই ৩ উপায়ে

জীবনযাপন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৫, ১১:০১আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১১:০১

ভিজিয়ে রেখে এরপর খোসা ছাড়িয়ে খেতে হয় কাঠবাদাম। কারণ কাঠবাদামের খোসায় ফাইবারের পরিমাণ বেশি থাকে। তাই অনেকে তা হজম করতে পারেন না। তাই বলে খোসাগুলো ফেলে দেওয়ার কিন্তু কোনও কারণ নেই। কাঠবাদামের খোসা সরাসরি না খেলেও অন্যভাবে তা কাজে লাগানো যেতে পারে। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।

  1. কাঠবাদামের খোসা কাজে লাগাতে পারেন রূপচর্চায়। প্রাকৃতিক এই উপাদানের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। ত্বকের উপর জমে থাকা মৃত কোষ দূর করতেও সাহায্য করে এটি। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে এবং ফ্রি র‌্যাডিক্যালের সমতা বজায় রাখতেও সহায়তা করে। কাঠবাদামের খোসার সঙ্গে নারকেল তেল এবং সামান্য মধু মিশিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  2. সার হিসেবে ব্যবহার করতে পারেন কাঠবাদামের খোসা। উপাদানটি মাটির সঙ্গে সহজে মিশে যায়, তাই সেখান থেকে পরিবেশে কোনও রকম দূষণ ছড়ানোর ঝুঁকি নেই। সার তৈরি করতে প্রথমে বাদামের খোসা ভালো করে রোদে শুকিয়ে নিন। চাইলে গুঁড়ো করে নিতে পারেন। আনাজের খোসা, ডিমের খোসা, ফেলে দেওয়া চা পাতার সঙ্গে কাঠবাদামের খোসা মিশিয়ে কম্পোস্ট সার তৈরি করে গাছের গোড়ায় দিয়ে দিন। 
  3. অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে সমৃদ্ধ কাঠবাদামের খোসা দিয়ে পুষ্টিকর পানীয়ও তৈরি করা যায়। এজন্য ফুটন্ত পানিতে কাঠবাদামের খোসা দিয়ে দিন। চাইলে এক টুকরো আদা, দারুচিনিও দিতে পারেন। ছেঁকে মধু মিশিয়ে পান করুন পানীয়। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের