শিশুদের কলরবে মুখরিত জলছবি শিশু উৎসব

জীবনযাপন ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৮

শিশুদের সৃজনশীলতা বিকাশ ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে হয়ে গেল ‘জলছবি শিশু উৎসব।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় দিনব্যাপী এই উৎসবে শিশুরা চিত্রাঙ্কন, সংগীত, আবৃত্তি, নাটক ও পাপেট শো-তে অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্মার্ট পেরেন্টিং সেশন, পাপেট শো ও কর্মশালা, আবৃত্তি, নাটক, সংগীত পরিবেশনা, চিত্রপ্রদর্শনী, মধ্যাহ্নভোজন, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

পাপেট কর্মশালা পরিচালনা করে ‘জলপুতুল পাপেট’, কিডস অ্যাক্টিভিটি পরিচালনা করে ‘খেলতে খেলতে শিখি।’ আয়োজনে ছিল গানের স্কুল ‘যাদুর কাঠি’র শিশু শিল্পীদের বিশেষ প্রযোজনা ও সংগীত পরিবেশনা। এছাড়া ব্যান্ড দল ‘জাগতিক’ এর পরিবেশনায় শিশুদের জন্য বিশেষ গান ও উৎসবের সমাপ্তিতে ‘জলের গান’ ব্যান্ডের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা ছিল বাড়তি আকর্ষণ।

সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দীপা খন্দকার, অভিনেতা শাহেদ আলী এবং আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক মীর বরকত। তারা শিশুদের আঁকা ছবি দেখেন এবং সৃজনশীলতার প্রশংসা করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং উৎসাহ প্রদান করেন অতিথিরা।

উৎসবের সাংস্কৃতিক পর্বের সঞ্চালনা করেন অভিনেতা ও চিত্রশিল্পী আরিফ হক। পাশাপাশি তিনি স্মার্ট প্যারেন্টিং বিষয়ে আলোচনা করেন, যেখানে অভিভাবকদের জন্য শিশুর মানসিক বিকাশ ও সৃজনশীল চর্চার গুরুত্ব তুলে ধরা হয়।

প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা

জলছবির অধ্যক্ষ এবি সিদ্দিকি বলেন, ‘শিশুদের সৃজনশীল বিকাশ ও সাংস্কৃতিক জগতে সম্পৃক্ত করতে জলছবি ভবিষ্যতেও এমন আয়োজন চালিয়ে যাবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী