আদা তাজা রাখার ৫ টিপস

জীবনযাপন ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৬

হঠাৎ গলা খুসখুস করছে? এক টুকরো আদা চিবিয়ে খেলে বেশ আরাম মেলে। আদা চা-ও প্রশান্তি দেয় ঠান্ডা কাশিতে। এছাড়া মসলা হিসেবে এর ব্যবহার তো রয়েছেই। তবে আদা কিন্তু রুমের তাপমাত্রায় রেখে দিলে দ্রুত শুকিয়ে যায়। সঠিক উপায়ে সংরক্ষণ না করলে ফ্রিজেও বেশিদিন তাজা থাকে না এটি। আদা বেশ কিছুদিন টাটকা রাখতে চাইলে কিছু টিপস জেনে রাখুন।

  1. আদা কখনও খোসা ছাড়িয়ে ও কেটে রাখবেন না ফ্রিজে। বেশিদিন ভালো থাকবে না এভাবে রাখলে। বায়ুরোধক বাটিতে আস্ত আদা ভরে ফ্রিজে রেখে দিন। ফ্রিজার ব্যাগেও রাখতে পারেন। 
  2. অনেক সময় ভুলে বেশি আদার খোসা ছাড়ানো হয়ে যায়। এক্ষেত্রে ভিনেগার ব্যবহার করে আদা টাটকা রাখতে পারেন। পর্যাপ্ত পরিমাণ ভিনেগারসহ একটি পাত্রে সংরক্ষণ করুন আদার টুকরো। এছাড়া লেবুর রস বা যেকোনো অ্যাসিডিক তরল ব্যবহার করেও সংরক্ষণ করতে পারেন আদা। এই প্রক্রিয়া ব্যাকটেরিয়া, জীবাণু এবং অন্যান্য ক্ষতিকারক অণুজীবকে মেরে ফেলতে সাহায্য করে।
  3.  আস্ত আদা সংরক্ষণ করতে চাইলে ফয়েল পেপারে মুড়ে জিপলক ব্যাগে আটকে ডিপ ফ্রিজে রেখে দিন।
  4. আদা কুচি করে জিপলক ব্যাগে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। রান্নার সময় বা প্রয়োজন মতো অল্প করে বের করে ব্যবহার করুন। 
  5. কাগজের ব্যাগে আদা রাখতে পারেন। দোকান থেকে কেনার পর কাগজের ব্যাগে মুড়ে আদা রেখে দিন ফ্রিজে। বেশ কিছুদিন টাটকা থাকবে। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক