পাহাড়, হ্রদ আর মেঘ-বৃষ্টির গল্প

ফারুখ আহমেদ
২০ মার্চ ২০১৬, ১৪:৪৮আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৫:১২
image

পাহাড়,  হ্রদ আর মেঘ-বৃষ্টির গল্প

রাস্তার দু’পাশে ঘন জঙ্গল। সারি সারি গাছপালা আপনার ভালো লাগাকে দিয়ে যাবে অন্য মাত্রা।  সেসব গাছপালা সরালেই দৃষ্টি ছড়িয়ে পড়বে পথের দু’পাশে কিংবা নিচের চমৎকার লেকের দিকে। পাহাড়ের ধাপে ধাপে চোখ জুড়ানো জুম। অসাধারণ পাহাড়ি সে পথ দুর্গম কিংবা বিপদসংকুল নয়। সবুজ বুক চিরে চলে যাওয়া এ পথ আপনাকে ভালো লাগার আনন্দ ভরিয়ে রাখবে সারাক্ষণ। বলছিলাম রাঙামাটির নতুন রাস্তাটির কথা। কাপ্তাই থেকে রাঙামাটি যেতে সময় বাঁচানোর জন্য আমরা এ পথটাই বেছে নিয়েছিলাম। আজকে বলবো সে পথচলার গল্পই।

পাহাড়, হ্রদ আর মেঘ-বৃষ্টির গল্প তখন আগস্ট মাস। যাত্রা শুরু হলো চট্টগ্রামের উদ্দেশ্যে। এক সময় প্রতি সপ্তাহে যাতায়াত ছিল চট্টগ্রাম। এবার অনেকদিন পর আসা হল। সব কিছুই অচেনা লাগছিল যেন। পথেই প্রাতরাশ সেরে এবার আমরা যাত্রা করলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। একে একে চট্টগ্রামের বাজার মহল্লা পেছনে ফেলে এক সময় শেখ রাসেল সাফারি পার্কে যাত্রা বিরতি নিলাম। সাফারি পার্ক ঘোরা শেষ করে আবার কাপ্তাইমুখী হই। এক সময় পৌঁছে যাই কাপ্তাই বনবিভাগের বিশ্রামাগার বনফুলে। তারপর কাপ্তাই ফরেষ্ট। কাপ্তাই ফরেষ্টের গল্প অন্যদিন। আমরা সেদিন ফরেষ্টে থেকে ফিরে কর্ণফুলী তীরে বনবিভাগের বিশ্রামাগার বনফুলে অবস্থান নেই। একবার রাত না কাটালে বোঝানো যাবে না বনফুলের অসাধারণত্ব। আমরা মন ভালো করা একরাত সেখানে কাটিয়ে পরদিন সকালে বের হলাম রাঙামাটির উদ্দেশ্যে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান