ছোলা ভিজিয়ে রাখতে ভুলে গেলে কী করবেন?

জীবনযাপন ডেস্ক
০৪ মার্চ ২০২৫, ১৯:২০আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৯:২০

ইফতার আয়োজনে ছোলা ভুনা একটি সাধারণ পদ। ছোলা রান্না করা সহজ হলেও এটি দ্রুত সেদ্ধ করার জন্য সারারাত পর্যাপ্ত পানিতে ভিজিয়ে রাখতে হয়। তাড়াহুড়ায় রান্নার আগের রাতে ছোলা ভিজাতে ভুলে গেলে ঝটপট কয়েকটি পদ্ধতি অবলম্বন করে দ্রুত রান্না করতে ফেলতে পারবেন ছোলা।

  • ছোলা ধুয়ে নিন ভালো করে। চুলায় পানি দিন। ফুটে উঠলে নামিয়ে এমন একটি বাটিতে ঢালুন যে বাটির ঢাকনা শক্ত করে লাগানো যাবে। গরম পানির মধ্যে ধুয়ে রাখা ছোলা দিয়ে দিন। এবার বাটির মুখ বন্ধ করুন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। ছোলা নরম হয়ে যাবে। এরপর রান্না করে ফেলুন সহজেই।
  • প্রেসার কুকারে ২ বাটি ছোলা ও ২ গ্লাস পানি দিন। দুটো সিটি হওয়ার পর গ্যাস বন্ধ করে ভেপার বের করে দিন। কুকার থেকে বের করে অন্য একটি বাটিতে নিয়ে নিন ছোলা এবং তাতে ২ গ্লাস ঠান্ডা পানি দিন। সঙ্গে ৪-৫ টুকরো বরফও দিয়ে দিন। পাঁচ মিনিট রাখার পর এগুলো কুকারে একসাথে ঢেলে দিন। কুকারের ঢাকনা বন্ধ করুন এবং ৫ মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নিন।
  • প্রেসার কুকারে ২ বাটি ছোলা এবং ৪ গ্লাস কুসুম গরম পানি দিন। ১/২ চামচ লবণ এবং ১/২ চামচ বেকিং সোডা দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে চুলা জ্বালিয়ে দিন। তিনটি সিটি হলে নামিয়ে নিন। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম