ঝকঝকে ঘর চাই

লাইফস্টাইল ডেস্ক
২১ মার্চ ২০১৬, ১৬:১২আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৬:১৫

পরিস্কারের উপকরণ

গরম পড়তে শুরু করেছে একইসঙ্গে চলছে বৃষ্টি। এই সময়ে স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে ঘর। তাই ঝকঝকে ঘরের জন্য আপনাকে থাকতে হবে একটু সচেতন। বাংলা ট্রিবিউন আপনাকে দিচ্ছে সহজ কিছু টিপস।

ঘরের মেঝে আর ভিন্ন ভিন্ন আসবাবের জন্য চাই ভিন্ন ভিন্ন ন্যাপকিন। রাস্তায় ট্রাফিক জ্যামেই দেখবেন ছোট ছোট ছেলেমেয়ে সাদা রঙের টাওয়েল বিক্রি করছে।

ডাইনিং মোছার জন্য এক রঙ নির্ধারন করুন। কাঠের আসবাবের জন্য শুকনো ন্যাপকিন এবং পারটেক্সের আসবাবের জন্য আরেকটি ন্যাপকিন ব্যবহার করুন। ডাইনিং টেবিল মোছার সময় ন্যাপকিন একটু ভিজিয়ে নিন। কাঁচের টেবিল হলে মোছার সময় গ্লাস ক্লিনার ব্যবহার করুন।

দেয়ালে টানানো ছবির ফ্রেম কিংবা দেয়াল সাজানোর সামগ্রীগুলো মোছার জন্য আলাদা পরিষ্কার শুকনো ন্যাপকিন ব্যবহার করা উচিত।

মেঝে পরিস্কারের জন্য চাই মোটা সূতি কাপড়। এক্ষেত্রে পুরানো সূতির জামা বা ওড়না  বা ছিড়ে যাওয়া চাদরের টুকরো ব্যবহার করবেন।

তবে জমে থাকা ধুলা, ঝুল এগুলো ঝাড়তে ন্যাপকিন নয় রীতিমতো ঝাড়ন ব্যবহার করতে হবে। ঘর পরিস্কার করার সময় লাইটগুলোও গ্লাস ক্লিনার দিয়ে মুছে নেবেন।

প্রতিদিন একবার ঘর ঝাড়া ও মুছলে সঙ্গে আসবাবগুলো মুছে নিলে যত্নে থাকবে আপনার আসবাব ও ঘর।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম