হুন্দাই ব্রান্ডের হোম অ্যাপ্লায়েন্স পণ্য নিয়ে আসছে ডিএক্স গ্ৰুপ

জীবনযাপন ডেস্ক
০৭ মার্চ ২০২৫, ১৫:৫৩আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৬:০২

দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান হুন্দাই বাংলাদেশের ডিএক্স গ্রুপের মাধ্যমে দেশের কনজ্যুমার ইলেকট্রনিক্স এবং হোয়াইট গুডস মার্কেটে প্রবেশ করছে। এ উপলক্ষে ডিএক্স গ্রুপ ও জিবিইএস এশিয়া লিমিটেডহংকং -এর মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জিবিইএস এশিয়া লিমিটেড হুন্দাই ব্র্যান্ডের কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্য এবং হোম ও কিচেন সামগ্রীর জন্য বাংলাদেশের অফিসিয়াল লাইসেন্সি।

জিবিইএস এশিয়া লিমিটেডের গ্রুপ এমডি সুনীল বাত্রা এবং ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও দেওয়ান কানন তাদের নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। সুনীল বাত্রা এবং দেওয়ান কানন একই সাথে হুন্দাই ইনভার্টার এয়ার কন্ডিশনার রেঞ্জ বাংলাদেশে চালু করার ঘোষণা দিয়েছেন এবং পরবর্তীতে কিচেনের সরঞ্জামওয়াশিং মেশিনরেফ্রিজারেটর এবং এলইডি টেলিভিশনসহ অন্যান্য পণ্য দেশের বাজারে অবমুক্ত করা হবে।

এ পার্টনারশিপ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সুনীল বাত্রা বলেন, 'আমরা এই বাজারে ১০ বছর ধরে কাজ করছি। আমরা বাজারের সম্ভাবনা নিয়ে আশাবাদী এবং বিশ্বাস করি ডিএক্স গ্রুপের মতো একটি পরীক্ষিত পার্টনার আমাদের বাজার অবস্থানকে আগামী বছরগুলোতে শক্তিশালী করবে।'

ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিইও দেওয়ান কানন বলেন, 'আমাদের পাশে হুন্দাইয়ের মতো স্বনামধন্য ব্র্যান্ডকে পেয়ে আমরা গর্বিত। দেশের গ্রাহকদের কাছে মানসম্মত পণ্য সরবরাহ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'

হুন্দাইয়ের পণ্যগুলো দেশের সব প্রধান ইলেকট্রনিক্স আউটলেট, চেইন স্টোর ও অনলাইন শপে পাওয়া যাবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক