ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করার ৫ টিপস

জীবনযাপন ডেস্ক
০৩ এপ্রিল ২০২৫, ১০:৫৩আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১০:৫৩

গরমের উত্তাপ বাড়তে শুরু করেছে। এ সময় সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করা ভীষণ জরুরি। রোদের তাপেত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করার  ত্বকে যেমন বলিরেখা পড়ে যায় দ্রুত, তেমনি মেছতার মতো সমস্যাও বাড়ে। জেনে নিন ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করার কিছু টিপস সম্পর্কে।

  1. রোদে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। যদি এসপিএফ ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করেন, তবে প্রতি ২-৩ ঘন্টা পরপর আবার লাগাতে হবে। মুখের পাশাপাশি ঘাড়, হাত এবং পায়েও সানস্ক্রিন লাগানো ভালো। 
  2. রোদে পুড়ে যাওয়া এবং ট্যানিং এড়াতে বাইরে যাওয়ার সময় প্রোটেক্টিভ পোশাক পরুন। যেমন ফুল হাতা পোশাক, টুপি ইত্যাদি। 
  3. গ্রীষ্মকালে অ্যালোভেরা বেশ কার্যকরী। যা শুধু রোদে পুড়ে যাওয়ার প্রভাবই কমায় না, ট্যানিং কমাতেও সাহায্য করে। অ্যালোভেরা থেকে টাটকা জেল বের করে ফ্রিজে রেখে দিতে পারেন। গরমে বাইরে থেকে বাড়িতে পৌঁছে মুখ, হাত ও ঘাড়ে অ্যালোভেরা লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  4. কেউ যদি রোদে বাইরে যাওয়া এড়াতে পারেন, তা হলে এটি সেরা উপায়। প্রয়োজন না হলে সকাল ১০টা থেকে বিকাল ৪টের মধ্যে বাইরে যাওয়া এড়িয়ে চলতে হবে। কারণ এই সময়ে সূর্যের রশ্মি শক্তিশালী হয়।
  5. রান্নাঘরে থাকা কিছু জিনিস ট্যান কমাতে সাহায্য করতে পারে। বেসন, হলুদ ও দুধ, কফি ও মধু, চন্দনের গুঁড়া, গোলাপজল ও মুলতানি মাটি দিয়ে ফেসপ্যাক তৈরি করে নিন। 
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান