ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার আদর্শ সময় কোনটি?

জীবনযাপন ডেস্ক
০৪ এপ্রিল ২০২৫, ২০:৪৬আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ২০:৪৬

ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই জরুরি। ভিটামিনটির অভাব প্রভাব ফেলে হাড়ের ঘনত্বে। এর ঘাটতি অস্টিওপরোসিস এবং হাড় ভাঙা রোগের কারণ হতে পারে। সূর্যালোকের সংস্পর্শে আসলে শরীর কোলেস্টেরল থেকে তৈরি করে ভিটামিন। গায়ে একেবারেই রোদ না লাগালে বা সবসময় সানস্ক্রিন ব্যবহার করলে ভুগতে পারেন ভিটামিন ডি এর অভাবে। এমন পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে। তবে শরীর কতটা দক্ষতার সাথে ভিটামিন ডি শোষণ এবং ব্যবহার করবে তা নির্ধারণের জন্য ভিটামিন ডি সম্পূরক গ্রহণের সময়কাল গুরুত্বপূর্ণ। 

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কনসালটেন্ট ডা. লাবনী মমিন জানান, শরীরের স্বাভাবিক ছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকার জন্য সকালে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করা ভালো। এটি শোষণ উন্নত করতে পারে এবং মেলাটোনিন উৎপাদনে হস্তক্ষেপ রোধ করতে পারে। রাতে ভিটামিন ডি গ্রহণ করলে ঘুমের ব্যাঘাত ঘটার ঝুঁকি থাকে। সকালে খেলে শরীরের স্বাভাবিক ঘুম-জাগরণ চক্র কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে। সকালে নাস্তা খাওয়ার পর ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার পরামর্শ দেন ডা. লাবনী। 

খাবারের সাথে গ্রহণ করুন
ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয়, তাই খাবারের সাথে বিশেষ করে স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবারের সাথে খেলে এর শোষণ উন্নত হয়- এমনটা বলছে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন। যেহেতু ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয়, তাই অ্যাভোকাডো, বাদাম, ডিম, বা জলপাই তেলযুক্ত খাবারের মতো খাবারের সাথে এটি মিশ্রিত করলে শোষণ বৃদ্ধি পায়। 

সপ্তাহে নির্দিষ্ট দিন খাবেন
প্রতি সপ্তাহের একই দিনে এবং একই সময়ে খান ভিটামিন ডি সাপ্লিমেন্ট। এই অভ্যাস রক্তের মাত্রা স্থির রাখে ও শোষণের দক্ষতা বৃদ্ধি করে। 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম