মাইগ্রেনের ব্যথায় করণীয়...

লাইফস্টাইল ডেস্ক
২২ মার্চ ২০১৬, ১৮:১৬আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৮:২১
image

মাইগ্রেনের ব্যথায় করণীয়...

ভুক্তভোগীদের কাছে মাইগ্রেন একটি আতঙ্কের নাম। মাইগ্রেনের ব্যথা হঠাৎ শুরু হয়ে থাকতে পারে দীর্ঘদিন। এই সমস্যার চিরস্থায়ী সমাধান না থাকলেও ব্যথার তীব্রতা কমানোর জন্য রয়েছে বেশকিছু উপায়। সবার ব্যথার ধরন এক নয়। লক্ষণ ও ধরন বিচারে সবার ক্ষেত্রে একই সমাধান কাজে নাও লাগতে পারে। দেখুন মাইগ্রেনের ব্যথা কমানোর কোন উপায়টি আপনার জন্য-   

  • মাইগ্রেনের ব্যথা উঠলে দ্রুত শান্ত কোনও জায়গায় চলে যান। অতিরিক্ত হইচই অথবা শব্দে ব্যথা আরও বাড়তে পারে।
  • রোদ অথবা অতিরিক্ত আলোর কারণেও অনেক সময় মাইগ্রেনের ব্যথা শুরু হয়। সেক্ষেত্রে আলো কম এমন কোথাও চলে যান।
  • মাইগ্রেনের ব্যথায় ম্যাসাজ খুবই উপকারী। আঙুলের সাহায্যে মাথার তালু ধীরে ধীরে ম্যাসাজ করুন। চক্রাকারে ঘুরাবেন আঙুল। নিজে করতে না পারলে অন্য কাউকে দিয়ে করান।
  • মাথার ঠিক যেখানে ব্যথা অনুভূত হচ্ছে সেখানে বরফ চেপে ধরুন। বরফের টুকরা সরাসরি লাগাবেন না। টাওয়েল বা কাপড়ে চেপে তারপর লাগান।
  • কয়েক ফোঁটা মেন্থল তেল হাতের তালুতে নিয়ে মাথা ও ঘাড়ের পেছনে আলতো করে ঘষে নিন। ব্যথার তীব্রতা কমবে।
  • ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ম্যাসাজ করলেও কমতে পারে মাইগ্রেনের ব্যথা।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম