এই ৬ খাবার নিয়মিত খেলে বার্ধক্য আসবে দেরিতে

জীবনযাপন ডেস্ক
৩০ মে ২০২৫, ১৬:৩৫আপডেট : ৩০ মে ২০২৫, ১৭:০৩

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের গবেষকরা একটি গবেষণা করে এজিং জার্নালে তার ফল প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে যে, মিথাইল অ্যাডাপ্টোজেন নামক প্রাকৃতিক পদার্থযুক্ত উদ্ভিজ্জ খাবার জৈবিক বার্ধক্যকে ধীর করতে পারে। গবেষণায় লেখকরা ওরেগনের পোর্টল্যান্ডের ৪৩ জন সুস্থ মধ্যবয়সী পুরুষকে অনুসরণ করেছিলেন যারা ৮ সপ্তাহের একটি প্রোগ্রাম শেষ করেন। এতে উদ্ভিজ্জ পুষ্টিকর খাবারের পাশাপাশি ব্যায়াম, ঘুম এবং চাপ কমানোর উপর জোর দেওয়া হয়েছিল। ফলাফলে দেখা যায় যে; যারা অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যযুক্ত পলিফেনলযুক্ত খাবার গ্রহণ করেছিলেন, তারা জৈবিক বয়স হ্রাস কমাতে পেরেছিলেন অনেকটাই। 

গবেষকরা প্রতিদিন গাঢ় পাতাযুক্ত সবুজ শাকসবজি, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপির মতো সবজি, রঙিন শাকসবজি, কুমড়া, সূর্যমুখী বীজ, বিট, চর্বিহীন মাংস, আপেল, জাম্বুরা এবং চেরি ফলকে কম গ্লাইসেমিক ফল এবং মিথাইল অ্যাডাপ্টোজেন গ্রুপের একটি পরিবেশন বলে উল্লেখ করেন। তারা দুগ্ধজাত খাবার, শস্য, শিম এবং অ্যালকোহল এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন। জেনে নিন কোন কোন খাবার বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয়। 

১। বেরি 
প্রতিদিন আধা কাপ বেরি খেলে আপনার জৈবিক বয়সের পরিবর্তন ঘটতে পারে। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, বেরিতে পলিফেনলিক যৌগ থাকে যা অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমায় এবং নিউরোনাল যোগাযোগের সাথে জড়িত সংকেত পরিবর্তন করে

২। রোজমেরি
বিশেষজ্ঞরা ক্ষতিগ্রস্ত চুলের চিকিৎসার জন্য ভেষজটি ব্যবহার করার পরামর্শ দেন। তবে গবেষকরা জৈবিক বার্ধক্য রোধে সহায়তা করার জন্যও প্রতিদিন আধা চা চামচ রোজমেরি খাওয়ার পরামর্শ দিচ্ছেন। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে যে, রোজমেরির নির্যাস আয়ুষ্কাল বৃদ্ধি করে।

৩। হলুদ
হলুদের নিরাময়কারী বৈশিষ্ট্য রয়েছে। গবেষকরা প্রতিদিন আধা চা চামচ হলুদ খাওয়ার পরামর্শ দিচ্ছেন। এতে থাকা কারকিউমিনের বার্ধক্য বিরোধী উপাদান হিসেবে পরিচিত। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের একটি গবেষণায় বলা হয়, বার্ধক্য রোধকারী প্রোটিনকে বাধা দেয় হলুদ।

গ্রিন টি খেতে পারেন নিয়মিত। ছবি- সংগৃহীত  

৪। রসুন
প্রতিদিন ২ কোয়া রসুন খাওয়া খেলে বার্ধক্য আসবে দেরিতে। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায বলছে, রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য মস্তিষ্কের বার্ধক্য রোধ করতে পারে। 

৫। গ্রিন টি
প্রতিদিন দুই কাপ গ্রিন টি খাওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। এটি এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রক্রিয়ার সাহায্যে কোলাজেন বার্ধক্য বিলম্বিত করতে পারে। পাশাপাশি এটি মেলানিন উৎপাদনকেও দমন করে। 

৬। ওলং টি
গ্রিন টি খেতে না চাইলে খেতে পারেন ওলং টি। প্রতিদিন ৩ কাপ ওলং চা পান করলে তারুণ্য বজায় থাকবে দীর্ঘদিন। 


তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম