মাংস দ্রুত সেদ্ধ করার ৭ উপায়

জীবনযাপন ডেস্ক
০৪ জুন ২০২৫, ২১:৩০আপডেট : ০৪ জুন ২০২৫, ২১:৩০

দ্রুত সেদ্ধ করার কৌশল জানা থাকলে ঈদে মাংস রান্না করা যাবে নির্বিঘ্নে। হাতের কাছে প্রেসার কুকার থাকলে সেটাতে যদিও ঝটপট রান্না করে ফেলা যায় মাংস। কিন্তু যদি প্রেসার কুকার না থাকে, তবে কিছু সহজ কৌশল মেনে রান্না করতে পারেন মাংস। জেনে নিন মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কোন কোন উপায় মানলে। 

 

  1. একটি কাঁচা পেঁপে খোসাসহ টুকরা করে নিন। পেঁপের টুকরা ব্লেন্ডারে দিন। আধা চা চামচ লবণ, সামান্য পানি ও ১ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ব্লেন্ড করে নিন। পেঁপেতে এক ধরনের উপাদান রয়েছে যা মাংসের কোষ নরম করতে সাহায্য করে। চাইলে এই পেস্ট সংরক্ষণও করতে পারেন। বরফ জমানোর ট্রেতে কিংবা মুখ বন্ধ বাটিতে করে পেস্টটি ডিপ ফ্রিজে রেখে দিন। বরফ জমানোর ট্রেতে সংরক্ষণ করতে চাইলে পাতলা পলিথিন দিয়ে ট্রে মুড়ে নেবেন ফ্রিজে রাখার আগে। ২ থেকে ৩ মাস পর্যন্ত ভালো থাকবে কাঁচা পেঁপের পেস্ট। ১ কেজি মাংসে ৩ টেবিল চামচ কাঁচা পেঁপের পেস্ট মেখে ১ ঘণ্টা রেখে দিলেও দ্রুত সেদ্ধ হবে মাংস।
  2. সঠিক উপাদান দিয়ে ম্যারিনেট করলে মাংস নরম হবে, যা রান্নার সময়কে আরও কমিয়ে দিতে সাহায্য করবে। লেবু, ভিনেগার এবং দইয়ের অম্লতা প্রাকৃতিকভাবে মাংসকে কোমল এবং আরও স্বাদযুক্ত করতে সহায়তা করে।
  3. ডিপ ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে রান্না বসাবেন না। অন্তত আধঘণ্টা অপেক্ষা করে তারপর রান্না করুন। 
  4. মাংস রান্না বসানোর আগে লবণ দিয়ে মেখে রাখুন কিছুক্ষণ।
  5. রান্নার আগের দিন বেকিং সোডা মিশিয়ে ফ্রিজে রেখে দিন মাংস। সময় কম থাকলে ৩ থেকে ৫ ঘণ্টা রাখলেও হবে। ফ্রিজ থেকে মাংস বের করে পানি দিয়ে ধুয়ে এরপর রান্না করুন মাংস। তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
  6. ফলের পিউরির সাহায্যে নরম করতে পারেন মাংস। আনারস, পেঁপে কিংবা কিউয়ি ফলের পিউরি ব্যবহার করতে পারেন। তবে আনারস খুব বেশি সময় মেখে রাখলে মাংস অতিরিক্ত নরম হয়ে যেতে পারে কিংবা মাংসের স্বাদ বদলে যেতে পারে। ফলের পিউরি মেখে একটি পাতলা প্লাস্টিকের সাহায্যে মুড়ে একদিনের জন্য ফ্রিজে রেখে দিন মাংস। 
  7. মাংস রান্নার সময় সামান্য চিনি মেশালেও দ্রুত সেদ্ধ হয়ে যাবে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম