ভ্রু অতিরিক্ত পাতলা?

লাইফস্টাইল ডেস্ক
২৫ মার্চ ২০১৬, ১৬:৫৩আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৬:৫৬
image

পাতলা ভ্রু ঘন করতে ব্যবহার করুন প্রাকৃতিক উপাদান

বেশি মোটা কিংবা অতিরিক্ত চিকন ভ্রু চেহারার স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে। মোটা ভ্রু প্লাক করে মুখের আকার অনুযায়ী করা যায়। কিন্তু যাদের ভ্রু প্রাকৃতিকভাবেই চিকন ও হালকা, তারা থাকেন বিপদে। দ্রুত ভ্রু গজানোর জন্য ব্যবহার করতে পারেন বিভিন্ন প্রাকৃতিক উপাদান। জেনে নিন সেগুলো কী কী-

আমন্ড অয়েল
আঙুলে সামান্য আমন্ড অয়েল নিয়ে ভ্রুতে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আরও কার্যকর ফল পেতে সারা রাত লাগিয়ে রেখে পরের দিন ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা
অ্যালোভেরার জেল সরাসরি লাগান ভ্রু জোড়ায়। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার করলে ঘন হবে ভ্রু।

ক্যাস্টর অয়েল
তুলার বল ক্যাস্টর অয়েলে ভিজিয়ে ভ্রুতে লাগান। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন।

নারিকেল তেল
প্রতিদিন দুইবার নারিকেল তেল ম্যাসাজ করুন ভ্রুতে। এটি ভ্রুর বৃদ্ধি দ্রুত করার পাশাপাশি ত্বকে নিয়ে আসবে জৌলুস।

ডিমের কুসুম
ডিমের কুসুম ভ্রুতে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

পেঁয়াজের রস
ভ্রুর বৃদ্ধি বাড়ানোর জন্য পেঁয়াজের রস অত্যন্ত কার্যকর। তুলার বল পেঁয়াজের রসে ডুবিয়ে ভ্রুতে লাগান। কিছুক্ষণ রেখে শুকিয়ে গেলে গোলাপজল দিয়ে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল
রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল গরম করে ভ্রুতে ম্যাসাজ করুন। পরদিন সকালে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দুধ
গরম দুধে তুলা ভিজিয়ে ভ্রুতে লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন কয়েকবার করে করুন। ভ্রু ঘন হবে।

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক