হাতের ত্বকের বলিরেখা আটকাতে কী করবেন জেনে নিন

জীবনযাপন ডেস্ক
১৬ জুন ২০২৫, ১০:২৮আপডেট : ১৬ জুন ২০২৫, ১০:২৮

মুখের ত্বকের যত্ন নিয়মিত করা হলেও হাতের যত্নের বিষয়ে হেলাফেলা করা হয় যেন বেশিরভাগ সময়েই। ঈদ বা উৎসবের সময় আসলে পার্লারে গিয়ে মেনিকিওর করা বা গোসলের পর ময়েশ্চারাইজার ব্যবহার করেই আমরা দায় সারি। এতে সময়ের আগেই হাতের ত্বকে পড়ে যেতে পারে বলিরেখা। আবার অনেক সময় যত্নের অভাবে ও অতিরিক্ত কাজ করার ফলে হাতের ত্বকের উজ্জ্বলতা ফিকে হয়ে আসে। জেনে নিন কিছু টিপস।

  • চিনির সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি হাতের ত্বকে ম্যাসাজ করুন ৫ মিনিট। কুসুম গরম পানি দিয়ে হাত ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন এটি। ত্বক হবে কোমল ও সুন্দর।
  • ২ টেবিল চামচ কফি এবং ১ টেবিল চামচ নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন। গোসলের আগে মিশ্রণটি হাতে মেখে রাখুন মিনিট দশেক। উষ্ণ পানিতে ধুয়ে ফেলুন হাত। 
  • হ্যান্ড লোশন অথবা বডি লোশনের সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। রাতে ঘুমানোর আগে স্ক্রাবটি হাতের ত্বকে ঘষে ঘষে লাগান। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। তোয়ালে দিয়ে মুছে ভ্যাসলিন অথবা লোশন লাগিয়ে নিন।
  • লেবুর রসের সঙ্গে ২ টেবিল চামচ সৈন্ধব লবণ মিশিয়ে নিন। এই মিশ্রণ হালকা হাতে ঘষতে থাকুন হাতের ত্বকে। কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। 
  • সমপরিমাণ লেবুর রস ও মধু একসঙ্গে মিশিয়ে হাতের ত্বকে ম্যাসাজ করুন। ৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এটি নরম করতে পাতের ত্বক।
  • ১ চা চামচ লেবুর রসের সঙ্গে ৫ ফোঁটা গোলাপজল মিশিয়ে হাতের ত্বকে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • রাতে ঘুমানোর আগে লাইট কোনও হ্যান্ড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ময়েশ্চারাইজারের সঙ্গে সামান্য পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলেও উপকার পাবেন।
  • হাতের যে অংশটি বাইরে থাকে সেখানে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী