মেঝে ও দেয়ালের তেলতেলে ভাব দূর করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
১৬ জুন ২০২৫, ১৩:০৫আপডেট : ১৬ জুন ২০২৫, ১৩:০৫

অসাবধানতায় হঠাৎ তেল গড়িয়ে মেঝেতে পড়লেই যেন মহাবিপদ। মেঝের তেলতেলে ভাব আর যেতেই চায় না। আবার নিয়মিত রান্নার কাজ করার ফলে রান্নাঘরের দেয়ালে তেল ছিটে পড়ে আঠালো হয়ে যায়। এই ধরনের গৃহস্থালি সমস্যার সমাধান জেনে নিন।

  • রান্নাঘরের দেয়ালের তেল চিটচিটে ভাব দূর করার জন্য নিজের ক্লিনার বানিয়ে নিতে পারেন। গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে পরিষ্কার করুন দেয়াল। 
  • মেঝেতে হঠাৎ তেল পড়ে গেলে পানি দিয়ে মোছার চেষ্টা না করে খবরের কাগজ বা ব্লটিং পেপার উপরে বিছিয়ে দিন। এগুলো তেল শুষে নেবে। এরপর পানিতে কয়েক ফোঁটা তরল সাবান গুলে পরিষ্কার কাপড় তাতে ভিজিয়ে ঘষে ঘষে মুছে নিন মেঝে। এতে তেলতেলে ভাব অনেকটাই চলে যায়। 
  • রান্নার ধোঁয়াতে দেওয়াল, তাক আর মেঝে নোংরা চিটচিটে হয়ে পড়ে। এসব সাফাইয়ের জন্য বাজারে প্রচুর লিকুইড ক্লিনার মেলে। এতে স্ক্রাবার ভিজিয়ে সপ্তাহে অন্তত দু’বার পুরো জায়গাটা ধুয়ে মুছে শুকিয়ে নিন। জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন থাকবে রান্নাঘর।
  • মেঝে তেলতেলে মনে হলে বেকিং সোডা ছড়িয়ে দিন। মিনিট দশেক পরে সাবান পানিতে মুছে নিন। 
  • রান্নাঘরের দেয়ালের তেলতেলে ভাব দূর করতে এক ভাগ সাদা ভিনেগার ও এক ভাগ ডিটারজেন্ট পানির সাথে মিশিয়ে নিন। একটি স্প্রে বোতল ব্যবহার করে  দেয়ালের দাগের উপর লাগান। কয়েক মিনিট অপেক্ষা করে মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে ফেলুন। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের