যেসব উপায়ে কাজে লাগাতে পারেন পুরনো খবরের কাগজ

জীবনযাপন ডেস্ক
২৫ জুন ২০২৫, ১০:২১আপডেট : ২৫ জুন ২০২৫, ১০:২১

ঘরে প্রতিদিন আসে খবরের কাগজ। পুরনো খবরের কাগজ জমতে জমতে স্তূপ হয়ে যায়। এগুলো ফেলে দেওয়া হয় বা বিক্রি করে দেওয়া হয়। পুরনো খবরের কাগজ কিন্তু নানাভাবে কাজেও লাগানো যায়। 

১। আমরা জানলা পরিষ্কার করার জন্য শুকনো কাপড় ব্যবহার করি। সেই কাপড় একবার ব্যবহার করে আবার পরিষ্কার করতে হয়। এসব ঝক্কি এড়াতে চাইলে কাপড়ের বদলে পুরনো খবরের কাগজ ব্যবহার করতে পারে। শুকনো কাগজ ব্যবহার করলে জানলার ভেজা ভাবও কাগজ টেনে নেয়। ফলে ঝকঝকে হয়ে যায় জানলা। শুধু বাড়ির কাচের জানলা নয়, গাড়ির কাচও এভাবে পরিষ্কার করা যায়। 

২। কাঁচা টমেটো পাকাতে চাইলে খবরের কাগজে মুড়ে রেখে দিন। কয়েকদিন পর দেখুন কেমন লালচে হয়ে গেছে টমেটো!

৩। তাকের উপর আচ্ছাদন হিসেবে খবরের কাগজ ব্যবহার করা যেতে পারে। রান্নাঘরের তাকে খবরের কাগজ পেতে তার উপর জিনিসপত্র রাখলে তাক তেলচিটে হয় না। এছাড়া জামাকাপড় বা বই রাখার তাকেও খবরের কাগজ পেতে রাখতে পারেন। এক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে তেলচিটে হয়ে গেলে খবরের কাগজ ফেলে দেওয়া যায়।

৪। বর্ষার সময় হুটহাট জুতা ভিজে যায়। জুতা ভিজে গেলে প্রথমে জুতার ময়লা বা কাদা পরিষ্কার করে মুছে এরপর জুতার ভেতরে পুরনো খবরের কাগজ ভালো ভাবে গুঁজে দিন। এই কাগজ পানি শুষে নেবে।

৫। পাউরুটি সেঁকা হয়ে গেলে গ্রিলের উপর পোড়া টুকরো লেগে নোংরা হয়ে যায়। সেগুলো সহজে পরিস্নষ্কার করতে পারেন খবরের কাগজ দিয়ে। প্রথমে গ্রিল ঠান্ডা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে খবরের কাগজ দিয়ে পরিষ্কার করে নিন। একইভাবে বারবিকিউয়ের ক্ষেত্রে খবরের কাগজ দিয়ে পরিষ্কার করা যায়। চার পাঁচটা কাগজ রেখে তার উপর পানি স্প্রে করুন। উপরে খবরের কাগজের আস্তরণ দিয়ে ১৫ মিনিট রেখে দিন। পানি টেনে নিলে শুকনা কাপড় দিয়ে গ্রিল পরিষ্কার করে নিন। 

৬। কাচের মগ, বাটি অথবা প্লেট সংরক্ষণের আগে খবরের কাগজ দিয়ে মুড়ে নিন। কালচে দাগ পড়বে না।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো
এশিয়ান গেমসে ১৭ বছরের ওহাশির বিশ্বরেকর্ড
এশিয়ান গেমসে ১৭ বছরের ওহাশির বিশ্বরেকর্ড
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
জবির ক্যাফেটেরিয়ায় খাবার তৈরিতে অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
জবির ক্যাফেটেরিয়ায় খাবার তৈরিতে অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়