এশিয়ান গেমসে ১৭ বছরের ওহাশির বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৪

মাত্র ১৭ বছর বয়সে পুলে নেমেই বিশ্বরেকর্ড গড়লেন জাপানের বিস্ময় শিন ওহাশি! এশিয়ান গেমসে বৃহস্পতিবার দিনের সাঁতারে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছেন তিনি। পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ৪.৮৩ সেকেন্ড সময় নিয়ে বিশ্বসেরা রেকর্ডটি নিজের করে নিয়েছেন এই কিশোর।

চীনের কিন হাইইয়াংয়ের গড়া আগের বিশ্বরেকর্ড ছিল ২ মিনিট ৫.৪৮ সেকেন্ডের। কিনের রেকর্ডটি টিকে ছিল ২০২৩ সালের জুলাই থেকে।

এশিয়ান গেমসে এরই মধ্যে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন ওহাশি। ওই ইভেন্টে চীনের দং ঝিহাওয়ের সঙ্গে একই সময়ে সাঁতার শেষ করে যৌথভাবে স্বর্ণপদক জিতেছিলেন তিনি। এবার ২০০ মিটারেও শুধু সোনা নয়, সঙ্গে বিশ্বরেকর্ডও যোগ করলেন।

বিশ্বরেকর্ড ভাঙাই যে ছিল তার অন্যতম প্রধান লক্ষ্য, সেটি জানিয়ে ওহাশি বলেন, ‘আমার লক্ষ্য সবসময়ই ছিল বিশ্বরেকর্ড ভাঙার দিকে। এটা করতে পেরে আমি খুবই আনন্দিত।’

রুপা জেতা কিরগিজস্তানের দেনিস পেত্রাশভের চেয়ে ৩.৮৪ সেকেন্ড এগিয়ে থেকে সাঁতার শেষ করেন ওহাশি। বিশ্বরেকর্ড গড়ার পরও অবশ্য থামতে চান না ১৭ বছর বয়সী এই সাঁতারু। আগামী বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা এবং এরপর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে স্বর্ণপদক জেতাই এখন তার লক্ষ্য। ওহাশি বলেন, ‘আমার পরবর্তী লক্ষ্য আগামী বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতা। এরপর অলিম্পিকেও সোনা জিততে চাই।’

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
এশিয়ান গেমসে সাইফউদ্দিনের জায়গায় আলিস
এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন লিটনের
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টা
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টা
চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
ঢাকায় স্থগিত পাকিস্তানি শিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ঢাকায় স্থগিত পাকিস্তানি শিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন