ঘর থেকে পোড়া খাবারের গন্ধ দ্রুত দূর করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
২০ জুলাই ২০২৫, ১৩:১৩ আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৩:১৩

খানিক বাদেই অতিথি আসবে। এমন সময় তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে খাবার পুড়ে গেছে। পোড়া খাবার ফেলে নতুন করে খাবার চড়িয়েছেন বটে, কিন্তু ঘরময় পোড়া খাবারের গন্ধে টেকা যেন দায় হয়ে পড়েছে। কী করবেন এমন পরিস্থিতিতে?

১। প্রথমেই পোড়া খাবারগুলো সব মুখবন্ধ ব্যাগে ভরে বাড়ির বাইরে আবর্জনা ফেলার পাত্রে ফেলে দিন। এগুলো বাসায় থাকা মানেই গন্ধের উৎস রয়ে যাওয়া।

২। রান্নাঘরের ধোঁয়া বের করার চিমনটি জোরে চালিয়ে দিন। একই সঙ্গে জানলা খুলে দিলেও ধোঁয়া, পোড়া গন্ধ বেরিয়ে যাবে।

৩। রান্নাঘরে খানিকটা বেকিং সোডা নিয়ে বাটিতে রেখে দিন। এতে থাকে অ্যালক্যালাইন উপাদান যা পোড়া গন্ধ শুষে নিয়ে গ্যাসে পরিণত করতে সাহায্য করে।

৪।  পানিতে সাদা ভিনিগার মিশিয়ে তা দিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিন। লেবুর রস পানিতে মিশিয়ে তা দিয়েও রান্নাঘর মুছে নিতে পারেন।

৫। লেবুর টুকরা, অল্প দারুচিনি, এলাচ ও তেজপাতা পানিতে ফুটিয়ে নিন। ফুটে উঠলে আঁচ হালকা করে বেশ কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখুন। দূর হবে ঘরের পোড়া গন্ধ।

৬। ব্যবহৃত টি ব্যাগে পছন্দের যেকোনো এসেনশিয়াল অয়েল দিন কয়েক ফোঁটা। এবার টি ব্যাগটি ঝুলিয়ে দিন রান্নাঘরে। এটি চমৎকার এয়ার ফ্রেশনারের কাজ করবে।  

৭। কমলার খোসা পানিতে জ্বাল দিন ২০ মিনিট। সাথে কয়েকটি দারুচিনি ও লবঙ্গ ফেলে দিতে পারেন। দূর হবে ঘরের অপ্রীতিকর গন্ধ। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-পাবনা রুটে এক জোড়া নতুন ট্রেন চলাচল শুরু ১৯ নভেম্বর
ঢাকা-পাবনা রুটে এক জোড়া নতুন ট্রেন চলাচল শুরু ১৯ নভেম্বর
হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী, জামিন আবেদন করেননি আইনজীবী
হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী, জামিন আবেদন করেননি আইনজীবী
শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান মাহ্দী আমিনের
শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান মাহ্দী আমিনের
ভারতীয় ভিসার আবেদন করবেন যেভাবে
ভারতীয় ভিসার আবেদন করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা