ঢাকা-পাবনা রুটে এক জোড়া নতুন ট্রেন চলাচল শুরু ১৯ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৬, ১৭:৪৯ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৭:৪৯

আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। এ রুটে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে এক জোড়া নতুন ট্রেন চালুর প্রস্তাব অনুমোদন করেছে রেলপথ মন্ত্রণালয়।

ট্রেন দুটি উভয় পথে দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।

অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ দুপুর ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।

আগামী ১৯ নভেম্বর বিকালে পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটি উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তার উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা-পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৪ নভেম্বর ট্রেন দুটি চালুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে নতুন ট্রেন দুটি চালু করা হচ্ছে। এর মধ্য দিয়ে ঢাকা ও পাবনার মধ্যে আন্তঃনগর রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে।

/এসএনএস/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-পাবনা রুটে এক জোড়া নতুন ট্রেন চলাচল শুরু ১৯ নভেম্বর
ঢাকা-পাবনা রুটে এক জোড়া নতুন ট্রেন চলাচল শুরু ১৯ নভেম্বর
হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী, জামিন আবেদন করেননি আইনজীবী
হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী, জামিন আবেদন করেননি আইনজীবী
শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান মাহ্দী আমিনের
শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান মাহ্দী আমিনের
ভারতীয় ভিসার আবেদন করবেন যেভাবে
ভারতীয় ভিসার আবেদন করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ