ফ্রিজে এক বাটি লবণ রাখলে যেসব উপকার পাবেন

জীবনযাপন ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ১৭:৫৪আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৭:৫৪

ভাবছেন লবণ আবার কেন ফ্রিজে রাখতে হবে? লবণের ছোট একটি বাটি খোলা অবস্থায় ফ্রিজের কোণে রেখে দিলে কিন্তু দারুণ কিছু উপকার পাবেন। জেনে নিন সেগুলো কী কী।

১। বর্ষা মানেই স্যাঁতসেঁতে আবহাওয়া। এই সময় রান্নাঘরে রাখা চাল বা ডালে যেমন বেড়ে যায় পোকার আনাগোনা, তেমনি অনেক সময় ফ্রিজে খাবার রেখেও স্বস্তি পাওয়া যায় না। বর্ষার সময় ফ্রিজের দরজা বার বার খোলা হলে বাইরের আর্দ্র বাতাস ঢুকে যায় ভেতরে। এই আর্দ্রতাতে শাকসবজি থেকে শুরু করে রান্না করা খাবার সবই যেন দ্রুত হারিয়ে ফেলে গুনাগুণ। এই সমস্যা দূর করে এক বাটি লবণ ফ্রিজে রেখে দিন। লবণ হাইগ্রোস্কোপিক, অর্থাৎ এটি বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে। এটি ফ্রিজের পরিবেশকে শুষ্ক রাখতে সাহায্য করে, যা পচন এবং দুর্গন্ধ রোধ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২। ফ্রিজের ভেতরে অপ্রীতিকর গন্ধ ছড়িয়ে পড়া রোধ করে লবণ।

যেভাবে রাখবেন
একটি ছোট বাটিতে মোটা লবণ রাখুন ফ্রিজে। চাইলে লবণ এবং বেকিং সোডার মিশ্রণ তৈরি করেও রাখতে পারেন। ৫ থেকে ৬ দিন পরপর বদলে ফেলুন লবণের বাটি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি