তামার বোতলে পানি খাওয়ার আগে এই ৫ তথ্য জেনে নিন

জীবনযাপন ডেস্ক
০৩ আগস্ট ২০২৫, ১৫:১৭আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৫:১৭

তামার বোতলে পানি খাওয়ার  বেশ কিছু উপকারিতা রয়েছে। যেমন এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, হজমক্ষমতা উন্নত করতে পারে এবং কিছু পরিমাণে আয়রন সরবরাহ করতে পারে। প্রতিদিনের পানীয়তে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আনে কপার বা তামার বোতল। কিন্তু এগুলো ব্যবহারের আগে কিছু বিষয় মনে রাখা জরুরি। 

  1. তামার বোতলে পানি ছাড়া অন্য কোনও পানীয় রাখবেন না। জুস, লেবু-পানি, কার্বনেটেড পানীয় এগুলো কোনোভাবেই রাখা যাবে না এই ধরনের বোতলে। অ্যাসিডিক তরল তামার সাথে বিক্রিয়া করে পানীয়তে মিশে যেতে পারে। 
  2. কয়েকদিন ধরে একই পানি রেখে দেবেন না বোতলে। তামার পাত্রে যত বেশি সময় ধরে পানি থাকবে, তত বেশি এটি ধাতু থেকে শোষণ করবে। রাতে রাখা পানি সকাল বা বিকেলের মধ্যে শেষ করুন।
  3. নিয়মিত পরিষ্কার করতে হবে তামার বোতল। ধাতব স্ক্রাবার এড়িয়ে চলুন। ভেতরে আর্দ্রতা জমে যাওয়া এড়াতে ভালোভাবে ধুয়ে ফেলুন এবং সম্পূর্ণ শুকিয়ে নিন।
  4. বন্ধ তামার বোতলের ভেতরে আর্দ্রতা এবং বাতাস যেন জমে না থাকে। ধোয়ার পর বোতলের ঢাকনা খোলা রাখুন এবং পরবর্তী ব্যবহারের আগে বোতলটি সম্পূর্ণরূপে বাতাসে শুকাতে দিন। 
  5. তামার বোতল অতিরিক্ত ব্যবহার করবেন না। অতিরিক্ত পরিমাণে তামা শরীরে প্রবেশ করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম