পরিবারে নতুন সদস্য আসছে? সঞ্চয় শুরু করার সময় এখনই

জীবনযাপন ডেস্ক
২৪ আগস্ট ২০২৫, ২২:৩০আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ২২:৩০

যেকোনো দম্পতির জীবনে সন্তানের আগমন এক স্বর্গীয় আনন্দ। এ সময় ভালোবাসা, দায়িত্ববোধ আর নতুন পরিকল্পনার মাধ্যমে শুরু হয় জীবনের নতুন অধ্যায়। তবে সন্তানের আগমন যেমন আনন্দের, তেমনি এটি নিয়ে আসে বাড়তি দায়িত্ব ও আর্থিক চাপও। গর্ভাবস্থা থেকে শুরু করে প্রসব, লালন-পালন, শিক্ষা—সবকিছুর জন্যই প্রয়োজন যথাযথ প্রস্তুতি এবং সঠিক আর্থিক পরিকল্পনা। তাই সন্তানের আগমনের আগেই সঞ্চয় শুরু করা হতে পারে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত। কেন সঞ্চয় জরুরি জানেন?

পরিবারে নতুন সদস্য আসছে? সঞ্চয় শুরু করার সময় এখনই

গর্ভাবস্থা প্রসবকালীন খরচ
গর্ভকালীন সময়ে নিয়মিত চেকআপ, টেস্ট, ওষুধপত্র, হাসপাতালে ভর্তি—সবকিছুতেই প্রচুর খরচ হয়। অনেক সময় অপ্রত্যাশিত জটিলতার কারণে এই খরচ আরও বেড়ে যেতে পারে। আগে থেকে সঞ্চয় থাকলে এসব সামলানো সহজ হয়।

মা সন্তানের সুস্বাস্থ্য নিশ্চিত করা
প্রসবের পর মা ও শিশুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার ও বিশেষ যত্নের ব্যবস্থা জরুরি। এ সবকিছুর জন্য দরকার পরিকল্পিত অর্থব্যয়।

নবজাতকের প্রয়োজনীয় জিনিসপত্র
শিশুর জন্য পোশাক, খাবার, ডায়াপার, ওয়াইপস, খেলনা, দোলনা বা স্ট্রোলারের মতো নানা জিনিস প্রয়োজন হয়। এগুলো মেটাতে হাতে প্রস্তুত অর্থ থাকা দরকার।

অপ্রত্যাশিত খরচ
হঠাৎ কোনো স্বাস্থ্য জটিলতা বা জরুরি পরিস্থিতি সামলাতে একটি জরুরি তহবিল থাকা বুদ্ধিমানের কাজ।

আয় কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া
মাতৃত্বকালীন ছুটিতে অনেক মা আংশিক বেতন বা কোনো আয় পান না। এ সময় সংসার ও সন্তানের খরচ চালাতে আগের সঞ্চয় বড় সহায়ক হয়।

সন্তানের ভবিষ্যতের জন্য বিনিয়োগ
শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা অর্জনের মতো দীর্ঘমেয়াদী ব্যয়ের জন্য সঞ্চয় অপরিহার্য। মানসম্মত শিক্ষা, ভালো স্কুল বা উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতে ছোটবেলা থেকেই সঞ্চয় শুরু করা উচিত।

মানসিক চাপমুক্ত থাকা
আর্থিক অনিশ্চয়তা মানসিক চাপ তৈরি করে। সঞ্চয় থাকলে বাবা-মা নিশ্চিন্তে সন্তানের যত্ন নিতে পারেন এবং জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে মানসিক প্রশান্তি বজায় থাকে।

সঞ্চয়ের সহজ উপায়

  • ব্যাংক ডিপোজিট স্কিম (ডিপিএস): ছোট ছোট কিস্তিতে নিয়মিত জমা দিয়ে ভবিষ্যতের জন্য বড় অঙ্ক দাঁড় করানো যায়।
  • সেভিংস অ্যাকাউন্ট: নিয়মিত সঞ্চয় করতে চাইলে এটি সহজ মাধ্যম।
  • জরুরি তহবিল তৈরি: হঠাৎ খরচের জন্য আলাদা করে কিছু টাকা রাখা ভালো।
  • দীর্ঘমেয়াদী বিনিয়োগ: সন্তানের শিক্ষার মতো ভবিষ্যতের পরিকল্পনায় দীর্ঘমেয়াদী সঞ্চয় সবচেয়ে কার্যকর।
  • ডিজিটাল সঞ্চয়: বিকাশের মাধ্যমে ডিজিটাল সঞ্চয় করতে পারেন। নতুন ডিপিএস খুলতে বিকাশ অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ রেখে অ্যাপের হোমস্ক্রিনে ‘সেভিংস’ আইকনে ট্যাপ করে ‘নতুন সেভিংস খুলুন’-এ ক্লিক করতে হবে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী