বাহারি ডিজাইনে বৈচিত্র্যময় নান্দনিক পোশাক নিয়ে ঈদে মেতে থাকেন ফ্যাশন সচেতন মানুষেরা। তাদের মন রাঙাতে আকর্ষণীয় সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গে সেজেছে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় ব্র্যান্ড ‘ইজি’ ফ্যাশন হাউজের আউটলেটগুলো।
ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে বরাবরই একধাপ এগিয়ে ইজি।
এবারের বিশেষ আয়োজন থাকছে নতুন নতুন ডিজাইন সব শার্ট। এসব শার্টের প্রচারে মডেল হিসেবে দেখা গেছে ‘হাওয়া’ অভিনেতা শরীফুল রাজকে।
শার্ট ছাড়াও প্রতিষ্ঠানটি ঈদ উপলক্ষে এনেছে অসংখ্য নতুন ডিজাইনের টি-শার্ট, পলো-শার্ট, ফরমাল শার্ট, ক্যজুয়াল শার্ট, পাঞ্জাবি, কটি, কাবলি, পাঞ্জাবি, প্যান্ট ইত্যাদি।
ইজির সত্ত্বাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, ‘শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য। ঢাকা ছাড়াও সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে।’









