বৈশাখ উপলক্ষে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের আয়োজনে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বৈশাখী মেলা-‘বৈশাখী হুল্লোড় ১৪২৩।’ সেনামালঞ্চ কনভেনশন হলে শুরু হচ্ছে এ মেলা। মেলা উপলক্ষে ১৪ ও ১৫ এপ্রিল দিনব্যাপী থাকছে নানা আয়োজন। এগুলোর মধ্যে রয়েছে প্রভাতী বর্ষবরণ আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ শিল্প প্রদর্শনীসহ নানা আয়োজন। আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন।
/এনএ/








