নারকেল দিয়ে ছোলার ডাল

জীবনযাপন ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ০৮:১৫আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৮:১৫

বাঙালি রান্নায় ডাল প্রতিদিনের খাবারের অন্যতম অংশ। তবে সামান্য ভিন্ন স্বাদ আনতে ছোলার ডালের সঙ্গে যোগ করা যায় নারকেল। ঘি, আস্ত জিরা ও শুকনো মরিচের ফোড়নে নারকেলের মিষ্টি স্বাদ মিশে তৈরি হয় সুগন্ধি ও মজাদার নারকেল দিয়ে ছোলার ডাল। ভাত, লুচি কিংবা পরোটার সঙ্গে এই পদটি বেশ মানিয়ে যায়।

উপকরণ: নারকেল ছোলার ডাল তৈরি করতে লাগবে ছোলার ডাল আধা কেজি, আদা বাটা ১ চা-চামচ, কোরানো নারকেল ১ কাপ, তেজপাতা ২–৩টি, ঘি ২ টেবিল চামচ, আস্ত জিরা ১ চা-চামচ, শুকনো মরিচ ৩–৪টি, সাদা তেল ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া সিকি চা-চামচ, দারুচিনি ৩–৪ টুকরা, এলাচ ৫–৬টি ও লবণ স্বাদমতো।

প্রণালি: প্রথমে ছোলার ডাল ভালোভাবে ধুয়ে নিন। এরপর ডালের সঙ্গে আদা বাটা, ১–২টি তেজপাতা, লবণ ও হলুদ গুঁড়া দিয়ে সেদ্ধ করুন। খেয়াল রাখতে হবে, ডাল যেন অতিরিক্ত সেদ্ধ হয়ে গলে না যায়।

অন্য একটি কড়াইয়ে সাদা তেল গরম করে আস্ত জিরা, শুকনো মরিচ ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। সুগন্ধ বের হলে সেদ্ধ ডাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এবার আলাদা করে ঘিতে কোরানো নারকেল হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা নারকেল ডালের সঙ্গে দিয়ে কিছুক্ষণ রান্না করুন। সবশেষে বাকি ঘি, দারুচিনি ও এলাচ দিয়ে একবার ফুটিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন।

গরম গরম পরিবেশন করুন সুগন্ধি নারকেল দিয়ে ছোলার ডাল।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বর্ষায় চুলকানি-খুশকি দূরে রেখে চুল রাখুন ঝলমলে
বর্ষায় চুলকানি-খুশকি দূরে রেখে চুল রাখুন ঝলমলে
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
ভিয়ারিয়ালের বিপক্ষে ফিরছেন আলভারেজ
ভিয়ারিয়ালের বিপক্ষে ফিরছেন আলভারেজ
‌‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ কী 
‌‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ কী 
সর্বাধিক পঠিত
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর