ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী

জীবনযাপন ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০

ত্বক ভালো রাখতে নিয়মিত ক্লিনজিং, ময়েশ্চারাইজিংয়ের পাশাপাশি ফেসপ্যাকও ব্যবহার করেন অনেকে। ঘরে তৈরি হোক কিংবা বাজারের প্যাক মুখে লাগালেই যে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে, তা কিন্তু নয়। কোন সময়ে ব্যবহার করছেন এবং কীভাবে লাগাচ্ছেন, তার ওপরও অনেকটা নির্ভর করে ত্বকের অনুভূতি ও ফেসপ্যাকের কার্যকারিতা।

রূপচর্চার ক্ষেত্রে রাতকে অনেকেই ফেসপ্যাক ব্যবহারের সুবিধাজনক সময় হিসেবে বিবেচনা করেন। দিনের ব্যস্ততা শেষে এ সময় ত্বক পরিষ্কার করে যত্ন নেওয়ার সুযোগ থাকে। বিশেষ করে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ আগে প্যাক ব্যবহার করলে এরপর ত্বককে বিশ্রাম দেওয়ার সময় পাওয়া যায়।

তবে ফেসপ্যাক মুখে লাগানোর আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করা জরুরি। সারাদিনের ধুলোবালি, ঘাম কিংবা অতিরিক্ত তেল ত্বকের ওপর জমে থাকলে তার ওপর সরাসরি প্যাক লাগানো ঠিক নয়। প্রথমে মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিন। এরপর ত্বক আলতো করে শুকিয়ে প্যাক লাগাতে পারেন।

ফেসপ্যাক লাগানোর সময়ও খুব বেশি ঘষাঘষি করার দরকার নেই। আঙুলের ডগা দিয়ে হালকা হাতে মুখে ছড়িয়ে দিন। চোখ ও ঠোঁটের আশপাশের সংবেদনশীল অংশ এড়িয়ে চলাই ভালো। প্যাক কতক্ষণ মুখে রাখতে হবে, সেটি পণ্যের নির্দেশনা অনুযায়ী ঠিক করা উচিত। সাধারণত দীর্ঘ সময় মুখে রেখে দিলে বেশি উপকার হবে এমন ধারণার কোনও ভিত্তি নেই।

ফেসপ্যাক ধুয়ে ফেলার পর ত্বকের যত্ন সেখানেই শেষ নয়। মুখ পরিষ্কার করার পর ত্বক কিছুটা শুষ্ক অনুভূত হতে পারে। তাই ত্বকের ধরন অনুযায়ী একটি ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। দিনের বেলায় ফেসপ্যাক ব্যবহার করলে এরপর সানস্ক্রিন লাগানোও জরুরি।

অনেকে ফেসপ্যাক দেওয়ার আগে স্ক্রাব করেন। কিন্তু প্রতিবার স্ক্রাব করার প্রয়োজন নেই। বিশেষ করে সংবেদনশীল, শুষ্ক বা ব্রণপ্রবণ ত্বকে অতিরিক্ত এক্সফোলিয়েশন করলে জ্বালা, লালচে ভাব কিংবা শুষ্কতা বাড়তে পারে।

আর একটি বিষয় মাথায় রাখা দরকার রাতে ফেসপ্যাক ব্যবহার করলেই ত্বক রাতারাতি উজ্জ্বল হয়ে যাবে, এমন নয়। ত্বকের ধরন বুঝে উপযুক্ত পণ্য বেছে নেওয়া, নিয়মিত ময়েশ্চারাইজিং, পর্যাপ্ত ঘুম, পানি পান এবং রোদ থেকে সুরক্ষা সব মিলিয়েই ভালো ত্বকের যত্ন সম্ভব।

নতুন কোনও ফেসপ্যাক ব্যবহারের আগে হাতে বা কানের পেছনের ছোট অংশে পরীক্ষা করে নেওয়া নিরাপদ। চুলকানি, জ্বালা বা লালচে ভাব দেখা দিলে সেটি মুখে ব্যবহার না করাই ভালো।

/এমএএল/
সম্পর্কিত
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
শাহরুখের হাত ধরে স্কিনকেয়ারে বদলের বার্তা
হাঁটু ও কনুইয়ে কালচে ছোপ দূর করুন ঘরোয়া যত্নে
সর্বশেষ খবর
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল