শিশু মিথ্যা বলছে?

লাইফস্টাইল ডেস্ক
১৮ এপ্রিল ২০১৬, ১৭:২৭আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৭:৪২
image

শিশু মিথ্যা বললে বকাঝকা করবেন না

শিশুরা বানিয়ে কথা বলে প্রায়ই। তবে মিথ্যা কথা বলা অভ্যাসে পরিণত হয়ে গেলে সেটা অবশ্যই দুশ্চিন্তার বিষয়। ধমক দিয়ে অথবা ভয় দেখিয়ে নয়, শিশুকে বুঝিয়ে দূর করুন এ সমস্যা। একদিনে এ অভ্যাস দূর করাও সম্ভব নয়। শিশুর বেড়ে ওঠার প্রতিটি মুহূর্ত তাকে নজরে রাখুন। বুঝতে চেষ্টা করুন শিশু কেন মিথ্যা বলছে। জেনে নিন শিশু কোন কোন কারণে মিথ্যা কথা বলে-   

বকা খাওয়ার ভয়ে
বাবা-মা পছন্দ করেন না হঠাৎ এমন কোনও কাজ করে ফেললে বকা খাওয়ার ভয়ে শিশু মিথ্যা বলতে পারে। তাই শিশুকে শাসন করার পাশাপাশি বন্ধুত্বসুলভ সম্পর্ক বজায় রাখাও জরুরি। যেন ভুল হয়ে গেলেও শিশু নির্দ্বিধায় সেটা বলতে পারে। এতে করে পরবর্তীতে যেন একই ভুল না হয় সেজন্য বাবা-মা শিশুকে বোঝাতে পারবেন।  

পড়াশোনা নিয়ে অতিরিক্ত চাপে থাকলে
এক গবেষণায় দেখা গিয়েছে পড়াশোনা নিয়ে অতিরিক্ত মানসিক চাপে থাকলে শিশু মিথ্যা কথা বলে। তাই শিশুকে পড়াশোনা নিয়ে ক্লান্ত হতে দেবেন না। পড়াশোনার পাশাপাশি শিশুকে খেলাধুলা করতে কিংবা গল্পের বই পড়তে উৎসাহ দিন।

নিজেকে অবহেলিত মনে করলে
অনেক শিশু নিজেকে নিয়ে দ্বিধায় ভোগে। বাবা-মায়ের বকা খেয়ে নিজেকে অবহেলিত মনে করতে থাকে। এতে অন্যের কাছে নিজের সম্পর্কে বানিয়ে বানিয়ে কথা বলার প্রবণতা বাড়ে। শিশুর এ অভ্যাস ত্যাগ সাহায্য করতে পারেন বাবা-মা নিজেই। শিশু কোনও ভুল করলে বুঝিয়ে বলুন তাকে। কখনও সবার সামনে বকাঝকা করবেন না।  

মনগড়া কথা বলার অভ্যাস হলে
অনেক শিশু রূপকথার গল্প পড়ে নিজেকে গল্পের চরিত্র ভাবতে শুরু করে। এতে করে কল্পনাপ্রসূত কথাবার্তা বলতে বলতে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। শিশু যেন গল্পের জগতে বুঁদ হয়ে বাস্তবতা ভুলে না যায় সেজন্য তাকে গল্পচ্ছলে বুঝান কোনটা সত্য এবং কোনটা মিথ্যা।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক