‘ভালোবাসি’ বলতে আবার লজ্জা কী! ১৪ অক্টোবর আপনারই দিন

জীবনযাপন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ১৩:০০ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৩:০০

সন্তানের টিফিন বক্সে ছোট্ট চিরকুট- ‘ভালোবাসি তোমায়’। প্রেমিক-প্রেমিকার হাত ধরে সেলফি, কিংবা দূরে থাকা দাদু-দিদাকে ভিডিও কলে বলে দেওয়া, ‘তোমাদের খুব ভালোবাসি।’ ভালোবাসা প্রকাশের ধরন আলাদা, কিন্তু অনুভূতিটা এক। আর এই তিনটি সহজ শব্দ ‘আমি তোমাকে ভালোবাসি’ বলতেই যদি লজ্জা লাগে, তা হলে প্রস্তুত হন! কারণ, ভালোবাসার কথা বলার জন্যও রয়েছে বিশেষ একটি দিন।

প্রতি বছর ১৪ অক্টোবর পালিত হয় জাতীয় ‘আমি তোমাকে ভালোবাসি’ দিবস। ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিক-প্রেমিকাদের ভালোবাসা প্রকাশের চল বেশি হলেও, এই দিনটি শুধু প্রেমের সম্পর্কে সীমাবদ্ধ নয়। মা-বাবা, ভাই-বোন, বন্ধু, দাদা-দিদা কিংবা জীবনের বিশেষ মানুষ সবার প্রতিই ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোর সুযোগ এনে দেয় দিনটি। তাই শুধু মনে মনে ভালোবাসলেই হবে না, মাঝেমধ্যে মুখেও বলতে হবে!

কীভাবে শুরু হল এই দিবস?

জাতীয় ‘আমি তোমাকে ভালোবাসি’ দিবসের সূচনা ২০১৫ সালে ফিলিপাইনে। একটি নতুন সিনেমার প্রচারের জন্য সেখানকার এক চলচ্চিত্র নির্মাতা অভিনব একটি হ্যাশট্যাগ ব্যবহার করেন। অল্প সময়েই তা অনলাইনে জনপ্রিয় হয়ে ওঠে। মানুষও সেই হ্যাশট্যাগের মাধ্যমে প্রিয়জনদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে শুরু করেন। এভাবেই ডিজিটাল দুনিয়ার একটি উদ্যোগ ধীরে ধীরে বার্ষিক উদ্‌যাপনের রূপ পায়।

কীভাবে উদ্‌যাপন করবেন?

ভালোবাসা জানাতে দামি উপহার কিংবা রেস্তোরাঁয় বিশেষ ডিনারের আয়োজন করতেই হবে, এমন কোনও নিয়ম নেই। প্রিয় মানুষের জন্য হাতে লেখা একটি চিঠি, পছন্দের খাবার তৈরি করে দেওয়া কিংবা একসঙ্গে কাটানো পুরনো মুহূর্তের ছবি নিয়ে অ্যালবাম বানিয়ে ফেলুন। দূরে থাকলে একটি ফোন কল বা ভিডিও কলই হতে পারে সবচেয়ে সুন্দর উপহার।

প্রিয়জনের পছন্দের গান দিয়ে তৈরি করতে পারেন বিশেষ প্লেলিস্ট। কিংবা তাকে নিয়ে ঘুরে আসতে পারেন পছন্দের কোনও জায়গা থেকে। আর যদি মুখে ‘ভালোবাসি’ বলতে অস্বস্তি হয়, তা হলে ছোট্ট একটি মেসেজ দিয়েই শুরু করুন। তবে শুধু প্রেমিক বা প্রেমিকাকে নয়, বন্ধু কিংবা পরিবারের সদস্যদেরও জানিয়ে দিন তারা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ।

দিনটি ঘিরে পরিবারের সবাই মিলে খাওয়াদাওয়া কিংবা প্রতি বছর একসঙ্গে সময় কাটানোর মতো নতুন অভ্যাসও গড়ে তুলতে পারেন। মনে রাখবেন, ভালোবাসা প্রকাশের জন্য কোনও বিশেষ দিনের অপেক্ষা করা জরুরি নয়। তবু ১৪ অক্টোবর একটা অজুহাত তো পাওয়াই যায়! তাই আর দেরি কেন? ফোনটা হাতে নিন, প্রিয় মানুষটিকে মেসেজ করুন, ‘আমি তোমাকে ভালোবাসি।’

/এমএএল/
সম্পর্কিত
ব্যর্থতাও উদ্‌যাপনের! ব্যর্থ হয়েছেন? অভিনন্দন, আজ আপনারই দিন
চিৎকার করেও উদ্‌যাপন হয় দিবস! জেনে নিন বিশেষ এই দিবসের কথা
সমান সুযোগে এগিয়ে যাক প্রতিটি কন্যাশিশু
সর্বশেষ খবর
৩ ঘণ্টা ধরে জ্বলছে টঙ্গীর ওষুধ কারখানা, ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা
৩ ঘণ্টা ধরে জ্বলছে টঙ্গীর ওষুধ কারখানা, ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা
বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইনোভেটিভ স্টার্টআপ ইকোসিস্টেম 
বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইনোভেটিভ স্টার্টআপ ইকোসিস্টেম 
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
উত্তরায় সড়ক ছাড়‌লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভা‌বিক
উত্তরায় সড়ক ছাড়‌লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভা‌বিক
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন