সুস্থ থাকুন এই গরমে

লাইফস্টাইল ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ১৪:৪৯আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৪:৫৫
image

সুস্থ থাকুন এই গরমে

শুরু হয়ে গিয়েছে বৈশাখ মাস। প্রকৃতি জুড়ে এখন লু হাওয়ার মাতামাতি। প্রচণ্ড গরমে বাড়ে রোগবালাই ও হিট স্ট্রোক। এ সময় সুস্থতার জন্য সচেতন থাকতে হবে খাদ্যাভ্যাস ও আনুসাঙ্গিক অন্যান্য বিষয় সম্পর্কে। জেনে নিন গরমে সুস্থ থাকার জন্য কী করবেন এবং কী করবেন না-    

  • প্রচণ্ড দাবদাহে শরীর এমনিতেই গরম হয়ে যায়। সুস্থ থাকতে এসময় দৈনন্দিন খাদ্য তালিকা নির্বাচন করুন বুঝেশুনে। অতিরিক্ত লবণাক্ত খাবার এড়িয়ে চলুন। বেশি ঝাল মসলাযুক্ত খাবারও খাবেন না। পনির, মাখন ও চর্বিযুক্ত খাবার না খাওয়াই ভালো।
  • প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করুন। তাজা ফলের রসও সুস্থ রাখবে আপনাকে। লেমোনেড কিংবা অন্যান্য ড্রিংক পান করতে পারেন। তবে পানির বিকল্প হিসেবে নয়। বাসা থেকে বের হওয়ার সময় পানি ও স্যালাইন সঙ্গে নিয়ে বের হবেন।
  • কিছুক্ষণ পর পর মুখে ঠাণ্ডা পানির ঝাপটা দিতে পারেন। ভেজা টিস্যু দিয়ে গলা ও ঘাড় মুছে নিলেও গরমের ক্লান্তি দূর হবে অনেকটাই।
  • গরমে সুতি পোশাক পরাই ভালো। ঢিলাঢালা ও আরামদায়ক পোশাক দিনভর স্বাচ্ছন্দ্যে রাখবে আপনাকে।
  • সুস্থতার জন্য নিয়মিত হালকা ব্যায়ামের বিকল্প নেই। ভোরবেলা অথবা সন্ধ্যায় সাঁতার, ইয়োগা কিংবা জগিং করতে পারেন।
  • শরীর ঠাণ্ডা রাখতে প্রাকৃতিক কুলিং মাস্ক ব্যবহার করতে পারেন। ময়েশ্চারাইজারের বদলে অ্যালোভেরা জেল ফ্রিজে রেখে তারপর ত্বকে লাগান। শরীর ঠাণ্ডা থাকবে।
  • তীব্র রোদে ত্বকে বাদামি দাগ দেখা যায় অনেক সময়। সূর্যের প্রখর তাপ থেকে ত্বককে রক্ষা করার জন্য সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। ত্বক রোদে পুড়ে গেলে আলু ও শসার রস লাগান।
  • রাতে ঘুমানোর আগে গোসল করে নিতে পারেন। ঘুম ভালো হবে। বিছানার চাদর ও বালিশের কভার যেন সিনথেটিক না হয়। এগুলোতে গরম লাগে বেশি।  

মডেল: নাবিলা
ছবি: সাজ্জাদ হোসেন

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম