ঝামেলা ছাড়াই সহজে ও কম সময়ে পাবদা মাছ ভুনা

জীবনযাপন ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৫ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৩

পাবদা মাছ অনেকেরই খুব প্রিয়। কেউ মাছটি ভেজে রান্না করেন, আবার কেউ ভাজা ছাড়াই রান্না করতে পছন্দ করেন। যেভাবেই রান্না করা হোক না কেন, পাবদা মাছের স্বাদই আলাদা। চলুন, জেনে নেওয়া যাক কীভাবে সহজে ও কম সময়ে তৈরি করবেন মজাদার পাবদা মাছ ভুনা।

উপকরণ

পাবদা মাছ: আধা কেজি, পেঁয়াজ বাটা: ১ কাপ, হলুদ গুঁড়া: ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া: ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া: ১ টেবিল চামচ, লবণ: স্বাদমতো, রান্নার তেল বা সয়াবিন তেল: ২ টেবিল চামচ, সরিষার তেল: ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি: ১ মুঠো, পানি: ১ কাপ এবং ভাজা জিরার গুঁড়া: আধা টেবিল চামচ।

প্রণালি

প্রথমে সরিষার তেল ও ধনেপাতা বাদে বাকি সব মসলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মসলার মিশ্রণে পাবদা মাছ দিয়ে আলতো হাতে মেখে নিন, যেন প্রতিটি মাছের গায়ে মসলা ভালোভাবে লেগে যায়।

এরপর মিশ্রণে সরিষার তেল ও এক কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে মাঝারি আঁচে ৫ মিনিট রান্না করুন। চাইলে এ সময় টমেটো টুকরো করেও দিতে পারেন।

৫ মিনিট পর ঢাকনা খুলে সাবধানে ঝোল একটু নেড়েচেড়ে আরও ৫ মিনিট রান্না করুন। ঝোল কিছুটা কমে এলে ভাজা জিরার গুঁড়া ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

সবশেষে মৃদু আঁচে আরও ৫ মিনিট রান্না করুন। ব্যস, তৈরি হয়ে গেলো সহজে ও কম সময়ে রান্না করা মজাদার পাবদা মাছ ভুনা।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এই মাছের পদ।

/এমএএল/
সম্পর্কিত
হাওরের ১৬০ প্রজাতির মাছ গেলো কোথায়?
মাছের মাথা দিয়ে টমেটো ঝোল, ভাতের সঙ্গে জমবে দারুণ
সামুদ্রিকের পাশাপাশি মিঠাপানির মাছ রফতানির লক্ষ্য সরকারের
সর্বশেষ খবর
গোয়ালিয়রে মন্দিরের দেয়ালে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, চাপা পড়ে নিহত ১৩ পুণ্যার্থী
গোয়ালিয়রে মন্দিরের দেয়ালে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, চাপা পড়ে নিহত ১৩ পুণ্যার্থী
বাতাসে শীতের ঘ্রাণ
বাতাসে শীতের ঘ্রাণ
বর্ণবাদী আচরণে অতিষ্ঠ ভিনিসিয়ুস, রিয়াল ছাড়ার পরামর্শ মরিনহোর 
বর্ণবাদী আচরণে অতিষ্ঠ ভিনিসিয়ুস, রিয়াল ছাড়ার পরামর্শ মরিনহোর 
ফোনের র‍্যাম বাড়াতে চান? জেনে নিন ভার্চুয়াল মেমোরি চালুর নিয়ম
ফোনের র‍্যাম বাড়াতে চান? জেনে নিন ভার্চুয়াল মেমোরি চালুর নিয়ম
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা