পানিতে অতিরিক্ত আয়রন, ত্বক-চুলের ক্ষতি থেকে পেটের সমস্যাও!

ফিচার ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ১৩:৫১ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৩:৫১

বাড়ির কলের পানিতে কি লালচে দাগ পড়ছে? সাদা পোশাক কাচার পর রং বদলে যাচ্ছে, বাথরুমের টাইলসেও জমছে লালচে আস্তরণ? এমন হলে পানিতে অতিরিক্ত আয়রন বা লোহার উপস্থিতি থাকতে পারে। অনেকেই মনে করেন, এই সমস্যা শুধু বাড়ির কল, পাইপ কিংবা পোশাকের। কিন্তু অতিরিক্ত আয়রনযুক্ত পানি নিয়মিত ব্যবহারের প্রভাব পড়তে পারে শরীরেও। গোসল করা, মুখ ধোয়া কিংবা কুলকুচি করার সময়ও সেই পানির সংস্পর্শে আসতে হয়। ফলে ত্বক, চুল ও দাঁতের নানা সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত আয়রনযুক্ত পানি নিয়মিত ব্যবহারে যেসব সমস্যা দেখা দিতে পারে তা নিয়ে আলোচনা করা হলো-

ত্বক শুষ্ক হয়ে যায়

অতিরিক্ত আয়রনযুক্ত পানিতে দীর্ঘদিন গোসল করলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চুলকানি, র‌্যাশ বা অ্যাজমার সমস্যা বাড়তে পারে। বিশেষ করে বয়স্কদের ত্বক এমনিতেই তুলনামূলক শুষ্ক থাকে। ফলে তাদের ক্ষেত্রে অস্বস্তি বেশি হতে পারে। যাদের আগে থেকেই ব্রণ বা ত্বকের সমস্যা রয়েছে, তাদেরও সতর্ক থাকা প্রয়োজন।

চুলের স্বাভাবিক উজ্জ্বলতা হারায়

অতিরিক্ত আয়রনযুক্ত পানি চুলের উপরেও প্রভাব ফেলতে পারে। চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যেতে পারে, বাড়তে পারে ভেঙে যাওয়া ও ঝরে পড়ার প্রবণতা। দীর্ঘদিন এই পানি ব্যবহার করলে চুলে আয়রন অক্সাইডের আস্তরণ জমে রং লালচে দেখাতে পারে। চুলের স্বাভাবিক উজ্জ্বলতাও কমে যেতে পারে।

দাঁতে পড়তে পারে লালচে দাগ

অতিরিক্ত আয়রনযুক্ত পানি নিয়মিত ব্যবহারের ফলে দাঁতে লালচে বা বাদামি ছোপ পড়তে পারে। তাই দাঁতের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি বাড়ির জলের গুণমান পরীক্ষা করাও জরুরি।

শিশুদেরও হতে পারে সমস্যা

বাড়ির পানিতে অতিরিক্ত আয়রন থাকলে এবং সেই পানি নিয়মিত পান করা হলে শিশুদের পেটের সমস্যা দেখা দিতে পারে। পেটে ব্যথা, বমি, কোষ্ঠকাঠিন্য কিংবা মুখে ধাতব স্বাদের অনুভূতি হতে পারে। তবে পানিতে আয়রনের মাত্রা কতটা বেশি এবং কত দিন ধরে সেই পানি ব্যবহার করা হচ্ছে, তার উপর ঝুঁকি নির্ভর করে।

কীভাবে বুঝবেন পানিতে আয়রন বেশি?

পানিতে আয়রনের মাত্রা পরীক্ষা করার জন্য আয়রন ডিটেকশন স্ট্রিপ বা কার্ড ব্যবহার করা যায়। স্থানীয় পৌরসভা বা সংশ্লিষ্ট পানি সরবরাহকারী সংস্থার কাছ থেকেও পানির গুণমান সম্পর্কে তথ্য নেওয়া যেতে পারে। পরীক্ষায় অতিরিক্ত আয়রন ধরা পড়লে উপযুক্ত আয়রন ফিল্টার বা আয়রন ট্রিটমেন্ট ব্যবস্থার সাহায্য নেওয়া যায়। প্রয়োজনে বাড়ির পানির ট্যাঙ্ক বা পানি সরবরাহ ব্যবস্থায় উপযুক্ত পরিশোধন পদ্ধতি বসানোর কথা ভাবতে পারেন।

চুল ও ত্বকের সমস্যায় অনেকে বিশেষ ধরনের শ্যাম্পু বা বডিওয়াশ ব্যবহার করেন। তবে নিজের ইচ্ছেমতো এমন পণ্য ব্যবহার না করে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। কারণ ত্বক শুষ্ক হওয়া বা চুল পড়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে।

/এমএএল/
সম্পর্কিত
জলবায়ু পরিবর্তনে ধাতুর দূষণ, নরওয়ের গ্রামে কলের পানি পানে নিষেধাজ্ঞা
ডুমুর গাছে পাতিল বসিয়ে কেন পানি খাচ্ছে শত শত মানুষ?
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
সর্বশেষ খবর
ধর্ম ও আইনের বাহানায় শিক্ষকের অপকর্ম আড়াল করার সুযোগ নেই
ধর্ম ও আইনের বাহানায় শিক্ষকের অপকর্ম আড়াল করার সুযোগ নেই
জানেন কি, কোন শহর ‘প্রাচ্যের লন্ডন’ নামে পরিচিত?
জানেন কি, কোন শহর ‘প্রাচ্যের লন্ডন’ নামে পরিচিত?
প্রসবের পর নবজাতককে জানালা দিয়ে ফেলে দিলো কিশোরী, মৃত্যু
প্রসবের পর নবজাতককে জানালা দিয়ে ফেলে দিলো কিশোরী, মৃত্যু
রাজধানীতে হঠাৎ একের পর এক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, যা বলছে ডিএমপি
রাজধানীতে হঠাৎ একের পর এক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, যা বলছে ডিএমপি
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে