দূর দেশে থেকেও পরিবারের ভরসা, প্রবাসীদের দায়িত্ববোধের উদ্‌যাপন আজ

জীবনযাপন ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ০৯:০০ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৯:০০

দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকেন। নতুন দেশ, নতুন পরিবেশ, কাজের ব্যস্ততা সব কিছুর মধ্যেও ভুলে যান না দেশের বাড়িতে থাকা প্রিয়জনদের। কখনও মোবাইলে রিচার্জ করে দেওয়া, কখনও অর্থ পাঠানো, আবার কখনও পরিবারের প্রয়োজন মেটাতে পাশে দাঁড়ানো। প্রবাসীদের এমন নিঃস্বার্থ ভালোবাসা ও অবদানকে সম্মান জানাতেই পালিত হয় ‘ওয়ার্ল্ড টপ আপ ডে’। প্রতি বছর এই বিশেষ দিনটি প্রবাসীদের মনে করিয়ে দেয়, দূরত্ব যতই হোক, পরিবারের প্রতি দায়িত্ব ও ভালোবাসা কখনও কমে না।

২০১৫ সালে প্রথম এই দিবস পালনের উদ্যোগ নেয় প্রবাসীদের জন্য মোবাইল রিচার্জ পরিষেবা প্রদানকারী সংস্থা মোবাইলরিচার্জ। সংস্থাটির উদ্দেশ্য ছিল, বিদেশে থেকেও যারা নিয়মিত পরিবার ও বন্ধুদের সাহায্য করেন, তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া। কারণ, প্রবাসীদের এই নিরন্তর সহযোগিতার কথা অনেক সময়ই আড়ালে থেকে যায়। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বিশ্বজুড়ে প্রবাসীদের একত্র করাও এই দিবসের অন্যতম লক্ষ্য।

প্রবাসজীবন কি শুধুই স্বপ্নপূরণের গল্প?

বিদেশে গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু বাস্তবটা সব সময় সহজ হয় না। অভিবাসনের জটিল প্রক্রিয়া, নতুন ভাষা ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া, খাদ্যাভ্যাসের পরিবর্তন সব মিলিয়ে শুরুতে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। দেশের পরিচিত খাবার কিংবা প্রিয়জনদের সঙ্গ না পাওয়ার অভাবও তাড়া করে বেড়ায়।

প্রবাসে থাকতে থাকতে অনেক বন্ধুর সঙ্গে যোগাযোগ কমে যায়। তবে দূরত্ব প্রকৃত সম্পর্কের টান মুছে দিতে পারে না। দেশে ফিরলে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে মনে হয়, যেন মাঝখানে কোনও সময়ই পেরোয়নি। অন্য দিকে, নতুন পরিবেশে থাকতে থাকতে বদলে যায় জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, অগ্রাধিকার ও মূল্যবোধ। ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার ফলে অভিজ্ঞতার ঝুলিও সমৃদ্ধ হয়।

কীভাবে পালন করা হয় দিনটি?

ওয়ার্ল্ড টপ আপ ডে উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীরা অনলাইনে একত্র হন। নিজেদের প্রবাসজীবনের অভিজ্ঞতা, লড়াই ও পরিবারের জন্য করা নানা উদ্যোগের গল্প ভাগ করে নেন সমাজমাধ্যমে। আয়োজন করা হয় অনলাইন প্রতিযোগিতা, বিশেষ অফার ও নানা কর্মসূচির।

যারা প্রবাসী নন, তারাও এই দিনটি উদ্‌যাপনে অংশ নিতে পারেন। পরিচিত কোনও প্রবাসীর সঙ্গে সময় কাটানো, তার অভিজ্ঞতার কথা শোনা কিংবা একসঙ্গে খাওয়াদাওয়ার আয়োজন করা যেতে পারে। দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকা মানুষটির কাছে সামান্য আন্তরিকতাও হয়ে উঠতে পারে বড় প্রাপ্তি।

ওয়ার্ল্ড টপ আপ ডে আসলে শুধু মোবাইল রিচার্জ বা অর্থ পাঠানোর দিন নয়। এটি দূরত্বের ওপারে থাকা ভালোবাসা, দায়িত্ববোধ ও আত্মত্যাগের গল্প। বিদেশের মাটিতে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি যারা দেশের বাড়িতে থাকা প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন, এই দিন তাদেরই সম্মান জানানোর উপলক্ষ।

/এমএএল/
সম্পর্কিত
কটূক্তি নয়, প্রশংসায় ভরুক সোশ্যাল মিডিয়া!
জিভের খেলায় মেতে ওঠার দিন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সর্বশেষ খবর
সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের
সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের
জলবায়ু সম্মেলনে বাংলাদেশ ন্যায্য হিস্যা নিশ্চিত করবে: রিজভী
জলবায়ু সম্মেলনে বাংলাদেশ ন্যায্য হিস্যা নিশ্চিত করবে: রিজভী
টেস্টে সর্বোচ্চ রান মুশফিকের, সাকিব-তামিমরা কত নম্বরে?
টেস্টে সর্বোচ্চ রান মুশফিকের, সাকিব-তামিমরা কত নম্বরে?
মাধুরীর সঙ্গে একই ফ্রেমে ছেলের প্রেমিকা, আরিনের সম্পর্ক নিয়ে নতুন জল্পনা
মাধুরীর সঙ্গে একই ফ্রেমে ছেলের প্রেমিকা, আরিনের সম্পর্ক নিয়ে নতুন জল্পনা
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী