মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ নভেম্বর ২০২৬, ১২:২০ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১২:২০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশটির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টটি ছিল ভারতীয় দূতাবাসের সঙ্গে চুক্তিবদ্ধ একটি মার্কিন লবিং প্রতিষ্ঠানের কাজের অংশ। মার্কিন লবিং প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের প্রকাশ্য নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

শনিবার প্রকাশিত প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, গত জুনে মোদিকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের ওই পোস্টের কাজটি ভারতীয় দূতাবাসের সঙ্গে মাসিক চুক্তির আওতায় করেছিল মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিদের পরিচালিত দুটি বড় লবিং ফার্মকে নিয়োগ দেয়। এর মধ্যে একটি হলো মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লঞ্জার এই ফার্মের সঙ্গে প্রতি মাসে ৭৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা, চুক্তিবদ্ধ হয়।

প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন টিম হলো এমন একটি সংগঠন, যা কোনও প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর মার্কিন সরকারের নির্বাহী ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিতে গঠন করেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ সুসি উইলও ২০২৪ সালের শেষ পর্যন্ত এই ফার্মের একজন রেজিস্টার্ড লবিস্ট ছিলেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট-এর অধীনে দেওয়া এক ফাইলিংয়ে এই তথ্য প্রকাশ করেছে মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স। এই আইন অনুযায়ী, যারা বিদেশি সরকার বা দলের হয়ে লবিং করেন, তাদের সম্পর্ক, কার্যক্রম ও আর্থিক লেনদেনের বিষয়গুলো প্রকাশ করতে হয়।

ভারতীয় দূতাবাসের নিয়োগ করা অন্য লবিং ফার্মটি হলো ‘এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি’, যার নেতৃত্বে রয়েছেন ট্রাম্পের সহকারী জেসন মিলার। এই ফার্মের সঙ্গে দূতাবাসের মাসিক চুক্তির পরিমাণ ছিল ১ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ফার্মের কাজের পরিধির মধ্যে ছিল- মার্কিন সরকার, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, থিংক ট্যাংক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সরকারি সম্পর্ক রক্ষায় সহায়তা করা।

এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি জানিয়েছে, তারা মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে নয়াদিল্লি ও শীর্ষ মার্কিন কর্মকর্তাদের মধ্যে ফোনালাপের ব্যবস্থা করেছিল। এছাড়া, রুবিও গত ২৩ ও ২৪ মে ভারত সফরকালে মার্কিন দূতাবাস আয়োজিত ‘আমেরিকা অ্যাট ২৫০’ অনুষ্ঠানে অংশ নেন এবং ওই দুটি ইভেন্টও তারা তালিকাভুক্ত করেছিল বলে জানা গেছে। সে সময় জেসন মিলারও নয়াদিল্লিতে উপস্থিত ছিলেন।

এদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কংগ্রেসের মিডিয়া সমন্বয়ক হারমিত কৌর প্রশ্ন তুলেছেন, মার্কিন লবিং ফার্মগুলোর পেছনে প্রতি মাসে ২ লাখ ২৫ হাজার ডলার বা ২ কোটি ১ লাখ টাকারও বেশি খরচ করে ভারতীয় করদাতারা আসলে কী পাচ্ছেন। তিনি প্রশ্ন করেন, মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে একটি পেইড বা অর্থের বিনিময়ে দেওয়া অভিনন্দনমূলক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের প্রয়োজনীয়তা কী ছিল?

সূত্র: স্ক্রল.ইন

/এএস/ 
সম্পর্কিত
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
কপ-৩১ সম্মেলন ৩ দিনের সফরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
৮ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রেলিগেশন জোনেই ইউনাইটেড
৮ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রেলিগেশন জোনেই ইউনাইটেড
‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন, জড়িতদের গ্রেফতারের দাবিতে আমরণ অনশন
‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন, জড়িতদের গ্রেফতারের দাবিতে আমরণ অনশন
১২ দফা দাবিতে রাজপথে অটোরিকশাচালকরা: প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ
১২ দফা দাবিতে রাজপথে অটোরিকশাচালকরা: প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ
রুপনগর থানার সামনে বিস্ফোরণের ঘটনায় ককটেলসহ গ্রেফতার ১
রুপনগর থানার সামনে বিস্ফোরণের ঘটনায় ককটেলসহ গ্রেফতার ১
সর্বাধিক পঠিত
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী