দীর্ঘদিনের অনিদ্রা মস্তিষ্কের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? সতর্ক করলেন বিশেষজ্ঞ

জীবনযাপন ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭

মস্তিষ্কের সুস্থতা ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের সময় মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ, স্নায়ুকোষের বর্জ্য পরিষ্কার এবং আবেগ ও চিন্তাভাবনা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজ করে। দীর্ঘদিন ঘুমের সমস্যা থাকলে এসব প্রক্রিয়া ব্যাহত হতে পারে, যা ভবিষ্যতে স্ট্রোকসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করেছেন এক জ্যেষ্ঠ স্নায়ুরোগ বিশেষজ্ঞ।

ভারতের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগের পরিচালক ডা. অরুণ শাহের ৪০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তার মতে, ঘুমের সময় মস্তিষ্কের গ্লাইমফ্যাটিক সিস্টেমের মাধ্যমে স্নায়ুকোষের বর্জ্য পরিষ্কার হয়। একই সঙ্গে স্নায়ুর সংযোগের মাধ্যমে স্মৃতি সুসংহত হয় এবং মস্তিষ্কের চিন্তাশক্তি ও আবেগ নিয়ন্ত্রণের প্রক্রিয়া সক্রিয় থাকে।

ঘুমের চক্র ও মস্তিষ্কের স্বাস্থ্য

বেশির ভাগ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম প্রয়োজন। পর্যাপ্ত ঘুম মনোযোগ, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান, প্রতিক্রিয়ার গতি এবং আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করে।

তবে শুধু ঘুমের সময়কাল নয়, ঘুমের সব ধাপ ঠিকভাবে সম্পন্ন হওয়াও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ডা. অরুণ। এইচটি লাইফস্টাইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঘন ঘন ঘুম ভেঙে গেলে স্নায়ুকোষের ক্ষতিকর বর্জ্য পরিষ্কারের প্রক্রিয়া ব্যাহত হতে পারে। দীর্ঘদিনের অনিয়মিত বা অপর্যাপ্ত ঘুমের কারণে চিন্তাশক্তি কমে যেতে পারে এবং দৈনন্দিন কাজকর্মেও প্রভাব পড়তে পারে। বছরের পর বছর এসব সমস্যার প্রভাব জমতে থাকলে স্ট্রোকের মতো রোগের ঝুঁকিও বাড়তে পারে। মস্তিষ্কের কোনও অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে অথবা মস্তিষ্কের ভেতরের কোনও রক্তনালি ফেটে গেলে স্ট্রোক হয়।

ঘুমের ধরন কি স্ট্রোকের ঝুঁকিতে প্রভাব ফেলে?

ঘুমের সময় মস্তিষ্ক পরবর্তী দিনের জন্য নিজেকে প্রস্তুত করার পাশাপাশি নানা পুনরুদ্ধারমূলক কাজ করে। দীর্ঘদিন ঘুমের সমস্যা থাকলে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম ও স্মৃতিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

ডা. অরুণের ভাষ্য, দীর্ঘ সময় ঘুমানো বা অতিরিক্ত ঘুমের প্রবণতা যাকে হাইপারসোমনিয়া বলা হয়, চিন্তাশক্তির দুর্বলতা, স্মৃতিশক্তি কমে যাওয়া এবং পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের মতো নির্বাহী কার্যক্ষমতা হ্রাসের সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে বিষণ্নতা বা ঘুমের অন্যান্য সমস্যা থাকলে এর প্রভাব বেশি দেখা যেতে পারে।

তিনি আরও বলেন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ), ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া এবং শরীরের স্বাভাবিক ঘুম-জাগরণের ছন্দে ব্যাঘাত মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি তৈরি করতে পারে। একই সঙ্গে গ্লাইমফ্যাটিক সিস্টেমের মাধ্যমে বর্জ্য পরিষ্কারের প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয়। এতে ভবিষ্যতে চিন্তাশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা-সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বাড়ে।

বিশেষজ্ঞের মতে, ওএসএতে আক্রান্ত ব্যক্তিদের স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি। এ সমস্যায় ঘুমের সময় বারবার শ্বাসপ্রশ্বাস বাধাগ্রস্ত হওয়ায় রক্তে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। এর ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয়ে সেরিব্রাল ইনফার্কশন বা মস্তিষ্কের কোনও অংশে রক্তপ্রবাহ বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়।

/এসএইচএম/
সম্পর্কিত
কাশি-গলাব্যথায় কাবু? শীতে চুমুক দিন এই উষ্ণ পানীয়ে
জাফরানের গুণে ভালো থাকতে পারে মন ও চোখ
শীতে নিউমোনিয়া থেকে কীভাবে শিশুদের রক্ষা করবেন?
সর্বশেষ খবর
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, এফআইআর দায়ের কঙ্গনার বিরুদ্ধে
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, এফআইআর দায়ের কঙ্গনার বিরুদ্ধে
শেখ হাসিনার দেশে ফেরার আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী
ব্যবসায়ীকে আটকে ১২ লাখ টাকা চাঁদা দাবি, ৩ লাখ আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে আটকে ১২ লাখ টাকা চাঁদা দাবি, ৩ লাখ আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড