ডেস্ক দেখে যায় চেনা!

লাইফস্টাইল ডেস্ক
২৩ এপ্রিল ২০১৬, ১৫:৪৫আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৫:৪৬

অফিস ডেস্ক

রঙ দেখে নাকি যায় চেনা, কিন্তু ডেস্ক দেখেও কি মানুষ চেনা যায়? গবেষকরা বলছেন, আপনার অফিসের ডেস্ক দেখেই আপনার চরিত্র বোঝা যাবে। তাহলে চলুন জেনে নেই আপনার চরিত্রের ধরন।

১। গোছানো ডেস্ক:

ডেস্কটপ, পেন, কাগজ, ফোন সব কিছু ডেস্কে  যথাস্থানে গুছিয়ে রাখা। থাকে ক্যালেন্ডার, বোর্ডে পিন আপ করা টু-ডু লিস্ট, ফোনের সঙ্গে সব সময় রেডি পাওয়ার ব্যাকআপ। এমন ডেস্ক দেখলে কী মনে হয়? আলাদা করে আর বলে দিতে হবে না। এরা অফিসের সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ হিসেবে পরিচিত হন। ব্যক্তিগত জীবনেও এরা ঠিক ততটাই দায়িত্বশীল।

২। সুন্দর জিনিসে সাজানো:

অনেকে অফিসের ডেস্কের স্বল্প পরিসরের জায়গাও অনেকে সুন্দর করে সুন্দর জিনিস দিয়ে সাজিয়ে রাখতে ভালবাসেন।  এরা সৃজনশীল প্রকৃতির ও খোলা মনের মানুষ হন। সব কিছুতেই এদের পছন্দ একটু আলাদা। নজরও কাড়েন সকলের।

৩। বার্তাময় ডেস্ক:

অনেকে ডেস্কে চারদিকে অনুপ্রেরণার বার্তা, দার্শনিক বার্তা লাগিয়ে রাখেন। এরা রোজ অফিসে আসেন, যখনই এ রকম কোনও বার্তা দেখেন প্রিন্ট আউট বের করে ডেস্কে লাগিয়ে রাখেন। সকলকে বোঝানোর চেষ্টা করেন তারা খুবই পজিটিভ। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই হয় ঠিক উল্টোটা। এরা নিউরোটিক চরিত্রের। নিজেদের উৎকণ্ঠা, দুর্বলতা ঢাকতে এটা করে থাকেন।

৪। আরামদায়ক ডেস্ক:

অনেকে নিজের অফিস ডেস্কটাকে ছোটখাট ঘর ভেবে নেন। এদের ডেস্কে আপনি রিল্যাক্স করার সব রকম উপকরণ খুঁজে পাবেন। খাবার, চকোলেট, চিউইং গাম থেকে শুরু করে কুশন, ওষুধ, সাজার জিনিস, জামা-কাপড়, টুথপেস্ট সব কিছু পাবেন এদের কাছে। এরা নিজেরা যেমন সব সময় আরামদায়ক জীবন কাটাতে ভালবাসেন, তেমনই অন্যদেরও এদের সঙ্গ যতটা সম্ভব আরামদায়ক করে তোলার চেষ্টা করেন। এদের কাছে আপনি সব সময় সাহায্য পাবেন।

 ৫। আগোছালো ডেস্ক:

আগোছালো ডেস্ক হলেই যে ব্যক্তিগত জীবনে আপনি এলোমেলো হবেন, তা কিন্তু নয়। প্রখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন এবং লেখক রোয়াল্ড ডাহলের অগোছাল ডেস্ক ব্যবহারের জন্য বিশেষ পরিচিতি ছিল। হতে পারে আপনি তাদের মতোই ক্রিয়েটিভ মানুষ।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম