কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে...

নওরিন আক্তার
২৪ এপ্রিল ২০১৬, ১৩:০৮আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৩:১৭
image

গনগনে রোদ্দুর। অলস দুপুরে ঝিমিয়ে পড়া জনজীবন। এমন সময় মুখটা তুলে উপরের দিকে একটু তাকান তো! নিমিষেই এ তপ্ত দুপুরটাও ভালো লাগতে শুরু করেছে, তাই না? কারণ প্রকৃতির মধ্যে লাগা আগুন যে ছড়িয়ে পড়েছে কৃষ্ণচূড়া গাছজুড়ে! আকাশচুম্বী প্রাসাদের ফাঁকে মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রাণ-প্রাচুর্যে ভরা অপূর্ব কৃষ্ণচূড়া গাছ। এত উজ্জ্বল আর প্রাণবন্ত ফুল ইট-কাঠের এ নগরীতে দ্বিতীয়টি খুঁজে পাওয়া দায়। পাতাহীন গাছে থরে থরে সাজানো রক্তিম ফুলগুলো যেন অদ্ভুত ভালো লাগার এক আবেশ ছড়িয়ে দিয়ে যায় মনে।

কৃষ্ণচূড়া গাছের আরেক নাম গুলমোহর। আমাদের দেশে সহজপ্রাপ্য এ গাছটির আদিনিবাস মাদাগাস্কারে। কৃষ্ণচূড়ার সবুজ কচি ফলগুলো সবুজ পাতার ভিড়ে লুকিয়ে থাকে। শীতে গাছের পাতা খসে পড়লে দেখা যায় গাঢ় ধূসর রঙের পাকা ফল। বসন্তকাল থেকে নিঃশব্দে ঝরে যাওয়া বিবর্ণ ফলগুলোর জায়গা একটু করে দখল করে নিতে থাকে রক্তিম ফুল। গ্রীষ্মে মনে হয় হঠাৎই যেন আগুন লেগে গেছে গাছজুড়ে!

চলতি পথে মুখ বাড়িয়েই উপভোগ করতে পারেন শহরের পথে কৃষ্ণচূড়ার মায়াবী রূপ। সম্ভব হলে একটু সময় বের করে চলে যান চন্দ্রিমা উদ্যানের রাস্তায়। দুপাশের কৃষ্ণচূড়া লাল কার্পেট বিছিয়ে রেখেছে আপনাকে স্বাগত জানানোর জন্যই! রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও সেজে উঠেছে লালের দাপটে।
ফটো ফিচারে দেখুন নগরের কৃষ্ণচূড়া... 

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

/এনএ/

সম্পর্কিত
নামাজ, মোনাজাত ও শুভেচ্ছা বিনিময়ে রাজধানীতে ঈদের সকাল (ফটো স্টোরি)
১১ বলিউড তারকার মেকআপ রহস্য
সরস্বতী পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা (ফটোস্টোরি)
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের