বাজারে চলে এসেছে কাঁচা আম। টক-মিষ্টি আমের মোরব্বা বানিয়ে সংরক্ষণ করার এখনই সময়। খিচুড়ি কিংবা নান রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন সুস্বাদু আমের মোরব্বা। জেনে নিন কীভাবে তৈরি করবেন-
উপকরণ
কাঁচা আম- ১ কেজি
চিনি- ৫০০ গ্রাম
লেবুর রস- ১ কাপ
কেওড়া এসেন্স- ১ চা চামচ
এলাচ দানা- ১ টেবিল চামচ
পানি- ১ লিটার
প্রস্তুত প্রণালী
খোসাসহ আম টুকরা করুন। ফুটন্ত পানিতে ৫ মিনিট সেদ্ধ করুন আমের টুকরা। পানি ফেলে আলাদা করে রাখুন সেদ্ধ আম। অন্য একটি পাত্রে ১ লিটার পানিতে চিনি ও লেবুর রস দিয়ে ফুটান। পানি অর্ধেক হলে আমের টুকরা দিয়ে দিন। কিছুক্ষণ সেদ্ধ করে এলাচ দানা ছেঁচে দিন। কেওড়া এসেন্স দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। মিশ্রণটি থকথকে হয়ে আসলে নামিয়ে মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন আমের মোরব্বা।
/এনএ/








