সুস্থতার জন্য প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক!

লাইফস্টাইল ডেস্ক
২৭ এপ্রিল ২০১৬, ১৩:১৬আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৩:১৮
image

চুলকানি, ফুসকুড়ি, ঠাণ্ডা লাগার মতো ছোটখাট সমস্যায় প্রায়ই পড়তে হয় আমাদের। যেকোনো রোগেই হুট করে ওষুধ খেয়ে ফেলা উচিত নয়। এতে ওষুধের উপর নির্ভরশীলতা বেড়ে যায়। এছাড়া অ্যান্টিবায়োটিকের রয়েছে নানান ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া যা শরীরের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ছোটখাট ইনফেকশন থেকে মুক্তি পেতে বিভিন্ন প্রাকৃতিক ওষুধের সাহায্য নিতে পারেন। এগুলোতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্যাকটেরিয়া দূর করে সুস্থ রাখে শরীর। জেনে নিন বিভিন্ন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক সম্পর্কে-   

সুস্থতার জন্য প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক!

রসুন
রসুনে রয়েছে ভিটামিন ও এমন সব পুষ্টি উপাদান যা ব্যাকটেরিয়ার সঙ্গে যুদ্ধ করে। ঠাণ্ডা লাগা, গলা খুসখুস করা থেকে মুক্তি পেতে রসুন খেতে পারেন।

মধু
মধু একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। অ্যান্টিসেপ্টিক উপাদান রয়েছে মধুতে। এতে থাকা এক ধরনের এনজাইম ইনফেকশন দূর করতে সাহায্য করে। এছাড়া মধু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও পরিপাকে সাহায্য করে।

আপেল সিডার ভিনেগার
বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে আপেল সিডার ভিনেগার। এতে কোনও ধরনের কেমিক্যাল নেই।

হলুদ
প্রাকৃতিকভাবে বিভিন্ন ইনফেকশন দূর করে হলুদ। এতে রয়েছে অসংখ্য অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে।  

এক্সট্রা ভার্জিন নারিকেল তেল
মাথার তালু বা ত্বকের ইনফেকশন দূর করে এক্সট্রা ভার্জিন নারিকেল তেল। এতে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান।

আদা
খাবার থেকে শরীরে ব্যাকটেরিয়া আক্রমণ করলে আদা হতে পারে প্রাকৃতিক সমাধান। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে আদা।

 

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম