পাঁচ ত্বকের পাঁচ প্যাক

লাইফস্টাইল ডেস্ক
২১ জুলাই ২০২১, ১৮:৩৯আপডেট : ২১ জুলাই ২০২১, ১৮:৩৯

ত্বকের কোন সমস্যায় কী লাগাবেন, আবার সেই প্রসাধনটা হাতের কাছে এখন আছে কিনা, এসব নিয়ে দুশ্চিন্তা করে ত্বকে বলিরেখা ফেলার আগেই জানিয়ে দিচ্ছি সমাধান।

ত্বকের শুষ্কতা কাটাতে

অর্ধেকটা পাকা কলা নিন। আর মাঝারি আকারের একটি শসার অর্ধেকটা নিন। ফালি করে কেটে দুটো ব্লেন্ড করে নিন। ৩ ফোঁটা গোলাপজল মেশান।

উজ্জ্বলতা বাড়াতে

২ টেবিলচামচ টক দইতে এক চিমটি হলুদ গুঁড়ো ও এক চা চামচ টমেটোর রস মেশান। আলতো করে মুখে মেখে রাখুন।

কোমল করতে

৩ চা চামচ ওট গুঁড়োতে এক টেবিল চামচ গোলাপজল মেশান। তাতে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল দিন। সপ্তাহে তিনবার এ প্যাকটি ব্যবহার করুন।

ত্বকের বয়স কমাতে

গাজরের ১/৪ ভাগ গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিন। ২-৩ চামচ দুধ মেশান। আবার গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নিন। একটি কাচের বোতলে মিশ্রণটি ঢেলে তাতে ২ চা চামচ টকদই দিন। হয়ে গেলো রিংকেল-ফ্রি মাস্ক।

ব্রণ দূর করতে

২ টেবিল চামচ মধু নিন। তাতে ৩ চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। ১ টেবিল চামচ চালের গুঁড়ো মেশান। মিশ্রণটি পুরো মুখ ও গলায় লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন এই প্যাক ব্যবহার করলেই মিলবে উপকার।

/এফএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম