পোষা প্রাণীর সুস্থতা ও দীর্ঘায়ুতে সামগ্রিক যত্ন

জীবনযাপন ডেস্ক
৩০ আগস্ট ২০২৬, ১৩:১৮আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৩:১৮

পোষা প্রাণী শুধু ঘরের সদস্য নয়, অনেকের কাছেই তারা পরিবারের প্রিয় সঙ্গী। তাই তাদের সুস্থতা নিশ্চিত করতে শুধু অসুস্থ হলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়াই যথেষ্ট নয়। প্রয়োজন সঠিক খাবার, নিয়মিত ব্যায়াম, পরিচ্ছন্ন পরিবেশ ও সার্বিক যত্ন। পোষা প্রাণীর স্বাস্থ্যকে উপসর্গভিত্তিক চিকিৎসার বাইরে এনে জীবনযাপন, খাদ্যাভ্যাস, পরিবেশ ও মানসিক সুস্থতাসহ সব দিক থেকে দেখার গুরুত্ব তুলে ধরে সামগ্রিক পোষা প্রাণী দিবস। আর আজ হলো সেই দিবস।

সাম্প্রতিক বছরগুলোতে সামগ্রিক বা হোলিস্টিক চিকিৎসাপদ্ধতির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। পোষা প্রাণীর ক্ষেত্রেও এই পদ্ধতিতে তাদের সামগ্রিক জীবনযাপন ও সুস্থতার বিষয়গুলো বিবেচনা করা হয়। দিবসটি তাই পোষা প্রাণীর যত্নে আরও সচেতন হওয়ার এবং তাদের সুস্থ, স্বাভাবিক ও আনন্দময় জীবন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

সামগ্রিক পোষা প্রাণী দিবসের ইতিহাস

সামগ্রিক পোষা প্রাণী দিবসের উদ্দেশ্য হলো পোষা প্রাণীর স্বাস্থ্য ও কল্যাণের প্রতি মানুষের সচেতনতা বাড়ানো। এই পদ্ধতিতে পোষা প্রাণীর কোনও নির্দিষ্ট উপসর্গের চিকিৎসার পাশাপাশি তার জীবনযাপন, খাদ্যাভ্যাস, পরিবেশ ও সামগ্রিক স্বাস্থ্যের বিষয়গুলোও বিবেচনা করা হয়।

সামগ্রিক যত্নের মাধ্যমে পোষা প্রাণীর পুষ্টি ও সুস্থ জীবনযাপনে সহায়তা করা সম্ভব বলে মনে করা হয়। এ ছাড়া তাদের কর্মশক্তি বাড়ানো এবং কিছু দীর্ঘস্থায়ী স্বাস্থ্যসমস্যা নিয়ন্ত্রণেও এটি সহায়ক।

এই দিবসের সূচনা করেন প্রাণীকল্যাণকর্মী কোলিন পেইজ। পোষা প্রাণীর কল্যাণে প্রভাব ফেলতে পারে এমন বিভিন্ন বিষয় সম্পর্কে মালিকদের সচেতন করাই ছিল এর অন্যতম উদ্দেশ্য। পোষা প্রাণীর স্বাস্থ্য ও তাদের প্রতি মানুষের ভালোবাসা এবং দায়িত্ববোধ বাড়াতে বিভিন্ন দিবস চালুর ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

কোলিন পেইজের উদ্যোগে মার্চ মাসে জাতীয় কুকুরছানা দিবস, সেপ্টেম্বর মাসে জাতীয় বন্যপ্রাণী দিবসসহ আরও বেশ কিছু দিবস পালিত হয়।

দিবসটি যেভাবে উদযাপন করবেন

দিবসটি উদযাপনের জন্য বড় কোনও আয়োজনের প্রয়োজন নেই। পোষা প্রাণীর স্বাস্থ্য ও সুস্থতার দিকে একটু বেশি মনোযোগ দেওয়াই হতে পারে এই দিনের সবচেয়ে সুন্দর উদযাপন।

পশুচিকিৎসকের পরামর্শ নিন: সামগ্রিক পদ্ধতিতে পোষা প্রাণীর যত্ন সম্পর্কে জানতে একজন পশুচিকিৎসকের পরামর্শ নিতে পারেন। কুকুর, বিড়াল কিংবা অন্য কোনও পোষা প্রাণীকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া ভালো।

তাদের ওজন পরীক্ষা, কৃমি ও অন্যান্য রোগের ঝুঁকি সম্পর্কে পরামর্শ এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর ও প্রাকৃতিক যত্নের পদ্ধতি কীভাবে যুক্ত করা যায় এসব বিষয়েও পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে।

পোষা প্রাণীর খাবারের দিকে নজর দিন: পোষা প্রাণীর সুস্থতার জন্য সুষম ও পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বয়স, আকার ও শারীরিক প্রয়োজন অনুযায়ী উপযুক্ত খাবার নির্বাচন করুন। খাবারের বিষয়ে প্রয়োজনে পশুচিকিৎসকের পরামর্শ নিন।

প্রোবায়োটিক সম্পর্কে জানুন: কুকুর ও বিড়ালের অন্ত্রের স্বাস্থ্যের সঙ্গে তাদের সামগ্রিক সুস্থতার সম্পর্ক রয়েছে। কিছু ক্ষেত্রে পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রোবায়োটিক দেওয়া যেতে পারে। এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে।

মুখের স্বাস্থ্যের যত্ন নিন: পোষা প্রাণীর যত্নে মুখ ও দাঁতের স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ। নিয়মিত দাঁত পরিষ্কার করুন এবং স্বাস্থ্য পরীক্ষার সময় পশুচিকিৎসককেও পরীক্ষা করতে বলুন। এতে দাঁত ও মাড়ির বিভিন্ন সমস্যা সম্পর্কে আগেভাগে জানা সম্ভব।

পর্যাপ্ত ব্যায়াম করান: শারীরিকভাবে সক্রিয় থাকা পোষা প্রাণীর সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ব্যায়ামের অভাবে স্থূলতা ও অন্যান্য শারীরিক সমস্যার ঝুঁকি বাড়তে পারে। তাই সময় করে পোষা প্রাণীকে হাঁটাতে নিয়ে যান, খেলুন এবং তাকে সক্রিয় রাখুন।

সামগ্রিক পোষা প্রাণী দিবসে তাই আপনার প্রিয় সঙ্গীটির স্বাস্থ্য, খাবার, পরিচর্যা ও জীবনযাপনের দিকে নতুন করে নজর দিন। ছোট ছোট যত্নই তাকে আরও সুস্থ, স্বাভাবিক ও আনন্দময় জীবন দিতে সাহায্য করতে পারে।

/এমএএল/
সম্পর্কিত
লেবু যখন শুধু শরবতে নয়
পোষ্য নেই, রয়ে গিয়েছে ভালোবাসা: ২৮ আগস্ট কেন বিশেষ
ক্ষুধার্ত আত্মাদের তুষ্ট করতে যে উৎসব
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশন বিলের প্রতিবাদে সংসদীয় কমিটির বৈঠক বর্জন জামায়াতের
মানবাধিকার কমিশন বিলের প্রতিবাদে সংসদীয় কমিটির বৈঠক বর্জন জামায়াতের
সালমান শাহ হত্যা: ২৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
সালমান শাহ হত্যা: ২৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
গুমবিরোধী আইন: বিচার কি ক্ষমতার সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছাবে?
গুমবিরোধী আইন: বিচার কি ক্ষমতার সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছাবে?
‘রাতেই ফিরব’ ছিল মায়ের শেষ কথা, কফিন ছুঁয়ে মেয়ের প্রশ্ন, ‘এখন কাকে মা ডাকব?’
ঢাকায় বগুড়ার শিক্ষিকার মৃত্যু‘রাতেই ফিরব’ ছিল মায়ের শেষ কথা, কফিন ছুঁয়ে মেয়ের প্রশ্ন, ‘এখন কাকে মা ডাকব?’
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল