নিজেই পরীক্ষা করুন হার্ট, ৯০ সেকেন্ডে!

ফয়সল আবদুল্লাহ
০৬ মে ২০২১, ১৫:৫০আপডেট : ০৬ মে ২০২১, ১৫:৫০

বুকে চিনচিনে ব্যথা হলেই টেনশনে পড়ে যান অনেকে। পাশে থাকা কেউ আবার তাৎক্ষণিক পরামর্শ দিয়ে বসেন, ‘আরে ওটা গ্যাস্ট্রিকের ব্যথা! পানি খাও, ঠিক হয়ে যাবে।’এতো পরামর্শ আর সান্ত্বনার তোয়াক্কা না করে চাইলে দেড় মিনিটের ছোট একটা পরীক্ষা করে নিতে পারেন নিজেই। এর জন্য যেতে হবে না হাসপাতালে, শুতে হবে না ভারী সব যন্ত্রপাতির নিচে। হাতের কাঁছে সিঁড়ি থাকলেই হলো।

দেড় মিনিট তথা ৯০ সেকেন্ডের এই পরীক্ষা যে কার্যকর সেটা প্রমাণ করতে ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলোজি পরীক্ষা চালিয়েছিল প্রায় ১৬৫ জন বিভিন্ন বয়সী মানুষের ওপর। যাদের আগে থেকে হার্টের কোনও চেকআপ করা হয়নি। পরীক্ষার ফল সন্তোষজনক বলেই রায় দিয়েছেন বিজ্ঞানীরা।

স্বেচ্ছাসেবীদের প্রথমে খানিকক্ষণ হালকা ব্যায়াম করতে বলা হয়েছিল। ব্যায়ামের পর তাদের ১৫ মিনিটের বিশ্রাম নিতে বলা হয়। এরপর বলা হয়, একটুও না থেমে ৬০ ধাপ সিঁড়ি বেয়ে উঠতে হবে দ্রুত। যারা ৪০-৪৫ সেকেন্ডে ৬০ ধাপ টপকাপে পেরেছেন, তাদের স্কোর দেওয়া হলো ১০-এ ৯। মানে তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশ কম।

যারা ৯০ সেকেন্ড বা এর কিছু বেশি সময় নিয়েছেন তাদের স্কোর ৮। এর মানে হলো হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ২-৪ শতাংশ।

আবার দেখা গেলো একনাগাড়ে সিঁড়ি ভাঙতে গিয়ে যারা ৯০ সেকেন্ডের বেশি সময় লাগিয়েছেন তাদের ৫৬ শতাংশের হৃৎপিণ্ডেই কোনও না কোনও সমস্যা পাওয়া গেছে। এদের মধ্যে যে নারীদের বয়স ৪৫ বছরের বেশি ছিল তাদের হৃদরোগের ঝুঁকি ৫০ শতাংশ দেখা গেছে।

আর যাদের কিনা ৬০টি ধাপ পার হতে ঘড়ি ধরা দেড় মিনিট লেগেছে, তাদেরকে অতিসত্ত্বর ডাক্তারের পরামর্শ নিতে বলা হয়েছে।  

সূত্র: সায়েন্স ডেইলি

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম